“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: ফাঁকি দিয়ে প্রাণ বন্ধুয়া কোথায় লুকাইল

আমার উপায় কি হবে বল
ফাঁকি দিয়ে প্রাণ বন্ধুয়া কোথায় লুকাইল ।
ঘরের মানুষ বাহিরে এনে, মোরে ফেলাই কই গেল ।।

দুই জন ছিলাম এক ঘরে,
কোন গলিতে ঢুকলো বন্ধু আদম বাজারে,
নানা রকম পোশাক পরে, তারে চিনা দায় হইল ।।

তার পোশাক বহুতর,
কখনি খরিদ্দার আবার কখন সদাগর,
সব দোকানে বেচা কিনা রঙ্গের বাজার বসাইল ।।

তার ভঙ্গি বুঝা দায় ।
বেচা কিনা বন্ধ করি পোশাক ছাড়ি যায়,
লোভ দেখাইয়া মন বুঝাইয়া কত জনে কাঁদাইল ।।

তার এমন কু অভ্যাস,
আশা দিয়ে কত মানুষ ধনে মানে নাশ,
কারো দুকুলে মজাই পাগল বানাই ন’দুয়ারে ফিরাইল ।।

ভেবে রমেশ পাগলা কয়,
সাড়ে তিন হাত ছাড়ি একচুলও যাইতাম নয়,
আগে রূপ দেখাইয়া, পথ ভুলাইয়া যত ঘুরান ঘুরাইল ।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

কিয়া রঙ দেখায়া মুঝে পিয়া পিয়া

  • Sub Title: দেখ কার ঘিরিপ্তা হুয়া জিয়া
কবিয়াল রমেশ শীল

ফরাজি ভোজের বাজি

  • Sub Title: লোকের হৃদয় চক্ষু ফুটে গেছে এসেছে আখের জমানা
মাইজভাণ্ডারী গান

কেয়া কহোঁ তওছিপে হযরত

  • Sub Title: হো বয়াঁ কেউ কর্ ফজিলত গাউসে মাইজভাণ্ডার কী
দুর্বিন শাহ

নিমাই কেন হলে তুই সন্ন্যাসী

  • Sub Title: মাকে তুমি পাশরিয়া
রাধারমণ দত্ত

আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত

  • Sub Title: এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্ৰমাদ পাত রে
দুর্বিন শাহ

যে আমায় করিল সারা

  • Sub Title: দিয়া মুখের হাসি করিয়া উদাসী
রাধারমণ দত্ত

কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়

  • Sub Title: গৌরার হাতে লুটা মাথায় জটা কপালে চন্দনের ফোটা তার
দুর্বিন শাহ

কোকিলা রে-

  • Sub Title: ও তোর ডাক শুনিয়া
কবিয়াল রমেশ শীল

প্রেম নদীর দুই ধারা

  • Sub Title: এক ধারাতে বিষের পানি আর এক ধারা রসে ভরা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন