প্রেম নদীর দুই ধারা,
এক ধারাতে বিষের পানি আর এক ধারা রসে ভরা।যাহারা রস সন্ধানি,
গুরুর কাছে সন্ধান জানি,
প্রেম নদীর ধারা চিনি ঝাঁপিয়ে পড়ে তারা,
প্রেম রসে আকণ্ঠ পুরে থাকে মাতোয়ারা,
যদি রাস্তা হারায় পীর ফিরে চায় মধ্যে মধ্যে দে ইশারা।রসিক চৈতন্য রসে,
হাঁসের মত রসে ভাসে,
গোপনে অমৃত চোখে, কেহ পায়না সাড়া,
গুপ্ত ধনের ধনি হয় সে ধনে ভাণ্ড পুরা,
তারা রস পিয়ে আর রত্ন তোলে রসিক সুজন ডুবালুরা।নদীর ধারা না চিনি,
যে ধারায় বিষের পানি,
ঝাঁপ দিলে হয় প্রাণে হানি, অকালে যায় মারা।
গুরু ওঝা ঠিক থাকলে মরেও বাঁচে তারা।
রমেশের কপালের ফলে পেলাম না প্রেমরস ধারা।
প্রেম নদীর দুই ধারা
- Sub Title: এক ধারাতে বিষের পানি আর এক ধারা রসে ভরা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 30
বাউল গান এর নতুন প্রবন্ধ
এস্কের মামেলা বুঝে সাধ্য আছে কার
- Sub Title: এস্কেতে মজিয়া প্রভু সৃজিল সংসার
গুরু কও মোরে সার শিক্ষা দেও
- Sub Title: যে মন্ত্রে ভব পার
নূরি মাওলা মাইজভাণ্ডারী তৌহিদের সর্দার
- Sub Title: পলকে পলকে করে লাখে লাখে পার
ছল ক'রনা আর গুরু
- Sub Title: তোমা না পাইলে আমার জীবন অসার
শ্যামকালিয়া সুনাবন্ধু রে
- Sub Title: তুমি আমার আমি তোমার জানে সর্বজন
হায়রে বন্ধুর প্রেম জ্বালা ঘুম
- Sub Title: ঘুম ঘোরে চমকি উঠি বিনে চিকন কালা
মন কান্দে রে, দিল কান্দে রে
- Sub Title: কোথায় পাব তোমারে গো
আমি সেই স্বর্গবাসী
- Sub Title: হাওয়ার প্রেমে স্বর্গ ছেড়ে এ মহিমণ্ডলে রই
শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে
- Sub Title: তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে
গৌররূপে আমায় পাগল করিল রে
- Sub Title: যন্ত্রণা আর সহে না প্ৰাণে
আইল না গো প্ৰাণবন্ধু মনে রইল খেদ
- Sub Title: যামিনী হইল ভোর
বাংলা
English 