“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোকিলা রে-
কোকিলা রে-
  • Sub Title: ও তোর ডাক শুনিয়া

কোকিলা রে-
ও তোর ডাক শুনিয়া
নিদ্রা নাহি ধরে
কুহু কুহু সুরে তুমি
ডাকিতেছ কারে রে কোকিলা
আমার মতো দুঃখী নাই সংসারে।।

কোকিলা রে-
যৌবননদীর ঢেউ উঠিল
তোমার কুহু সুরে রে কোকিলা
তোমার কুহু সুরে
এই বসন্তে কেন আইলে
কান্দাইতে আমারে রে কোকিলা।।

কোকিলা রে-
নতুন যৌবনের সময়
বন্ধু নাই মোর ঘরে রে
কোকিলা, বন্ধু নাই মোর ঘরে
নতুন যৌবন টাটকা মধু
দান করিব কারে রে কোকিলা।।

কোকিলা রে-
বিধি যদি দিত পাখা
আমারে ওই শরীরে
কোকিলা, আমার ওই শরীরে
দুর্বিন শাহ কয় উড়ে যাইতাম
প্রাণবন্ধুয়ার ধারে রে কোকিলা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুপুর বেলাতে একলা পথে
দুপুর বেলাতে একলা পথে

দুপুর বেলাতে একলা পথে

  • Sub Title: ও কে হেলিয়া দুলিয়া চলিয়া যায়
 কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

  • Sub Title: রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে
আমারে করো জীবনদান
আমারে করো জীবনদান

আমারে করো জীবনদান

  • Sub Title: প্রেরণ করো অন্তরে তব আহ্বান
মোহন গান গাইয়া
মোহন গান গাইয়া

মোহন গান গাইয়া

  • Sub Title: কে গো নৌকা বাইয়া যায়
আসিয়া গৌরাঙ্গের হাটে
আসিয়া গৌরাঙ্গের হাটে

আসিয়া গৌরাঙ্গের হাটে

  • Sub Title: গৌরচান্দের দেখা পাব নি গো সই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন