কতদিন আর খেলবে হাসন, ভবেরই খেলা।
খেলতে খেলতে হাসন রাজার না লাগে ভালা ॥এই যে দেখো ভবের বাজার, কেবল এক জ্বালা।
স্ত্রী-পুত্র কেহ নয় তোর, যাইতে একেলা ॥হাসন জানে, হাসন রাজায় মাইল এক ঠেলা।
চলো চলো শীঘ্র করিয়ে, চলো শালার শালা ॥কতদিন থাকিবায় লক্ষণছিরি রে হাসন রাজা
ও রাজা কতদিন থাকিবে লক্ষণছিরি।আখেরেতে যাইতে হইবে একদিন মরিবে।
হাসন রাজা কতদিন থাকিবে লক্ষণছিরি ॥এই যে দেখো আশয় বিষয়, করিতেছ বাহাদুরি।
সব ছাড়ি যাইবায় হাসন রাজা একাশ্বরী রে ॥আবাল কাল গেল খেলে, যৌবন গেল মেলে।
বৃদ্ধ কাল সাক্ষাৎ এবে রহিলে রে ভুলে ॥ছাড়ো ছাড়ো হাসন রাজা, এই ভবের আশ।
এক মনে চিন্তা করিয়ে হও তাঁর দাস ॥পূর্ণ ব্রহ্মা আজ্ঞা এ গান শুনিয়া।
হু হু হু হু বজুজ ইয়াহু মনেতে টানিয়া ॥আল্লা আল্লা, আল্লা আল্লা, আল্লা আল্লা সার।
আল্লা বিনে কিছু নাই দেখো মন আমার ॥হাসন রাজা কতদিন থাকবে লক্ষণছিরি ॥
কতদিন আর খেলবে হাসন, ভবেরই খেলা
- Sub Title: খেলতে খেলতে হাসন রাজার না লাগে ভালা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
তরুমূলে শ্যামরূপ হেরিলাম অরুমূলে
- Sub Title: নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে
পিরের পদে মজো
- Sub Title: আমার মন
মরুভূমি মনে মোর তুমি
- Sub Title: কায়ার ফানুসে যেন, দীপ্তি প্রায় হও প্রাণ
কী আগুন জ্বালাইল বিধাতায়
- Sub Title: মহরমের চাঁদ করল হয়রান
কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে
- Sub Title: কী করা যায় উপায় বুদ্ধি
প্ৰেম প্রেম রাধার ভক্তি সাধ্য সার
- Sub Title: যে প্রেমেতে বান্ধা কৃষ্ণ রসময় ধু
ভবে মানব জন্ম আর হবে না
- Sub Title: নামামৃত পান কর্লে রে মন ভাবে জন্ম মরণ হবে না চি
ললিতে বিনয় করি বলিগো শ্যাম
- Sub Title: সে বড় কঠিন অতি নিদারুণ নারীবধের ভয় রাখে না
প্রভু গো, তুমি দয়াময়
- Sub Title: তুমি দয়ার পাত্র সৃজিয়া বিচিত্র
আমি পাপী গোনাহগার
- Sub Title: সালাম জানাই বারেবার
পিরিত করিয়ে, পিরিত করিয়ে মোর মন উদাসী
- Sub Title: প্রাণ গেল প্রাণ গেল বন্ধু রে ভালোবাসি
কে দিল জ্বালাইয়া বলো
- Sub Title: কে দিল জ্বালাইয়া বলো কার নিঠুর মন
বাংলা
English 