“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রভু গো, তুমি দয়াময়
প্রভু গো, তুমি দয়াময়
  • Sub Title: তুমি দয়ার পাত্র সৃজিয়া বিচিত্র

প্রভু গো, তুমি দয়াময়
তুমি দয়ার পাত্র, সৃজিয়া বিচিত্র
জীবেরে দয়া করো সব সময়।।

তুমি সৃষ্টির স্রষ্টা, আমি কর্মনিষ্ঠা
জেনে পথভ্রষ্টা, পদে দেও আশ্রয়
আদ্যকাল অবধি, কত মহা অপরাধী
তোমার কৃপায়, কত ব্যাধি মুক্ত হয়।।

দিয়া প্রেম ঝংকার, ঘুচাও মম অন্ধকার
হোক নামের সঞ্চার, আমার হৃদয়
তুমি অখণ্ডমণ্ডল, ব্যাপিত সকল
দণ্ডমুণ্ডধারী, সর্বশাস্ত্রে কয়।।

পির-অলি-পয়গম্বর, যোগী-ঋষি-মুনিবর
নিতে তোমার খবর, আশার আশে রয়
কীট বৃক্ষ লতা, জীবজন্তু যথা
নিত্য নিত্য করো, সৃষ্টি স্থিতি লয়।।

তৌরিত-জবুর-কোরান, বাইবেল-বেদ-পুরাণ
সর্বশাস্ত্রে প্রমাণ, তব জয় জয়
দাও হে দরশন, দুর্বিন শাহ অভাজন
ঘুচাও মায়া বাধন, করি গো বিনয়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আনন্দ তুমি স্বামি
আনন্দ তুমি স্বামি

আনন্দ তুমি স্বামি

  • Sub Title: তুমি হে মহাসুন্দর জীবননাথ
তোরা দেখা রে আসি নগরবাসী
তোরা দেখা রে আসি নগরবাসী

তোরা দেখা রে আসি নগরবাসী

  • Sub Title: ফুলের গন্ধে অন্ধ মকরন্দ মধু লোভে প্ৰাণ আকুল
উৎসর্গ
উৎসর্গ

উৎসর্গ

  • Sub Title: আমার বনের কুহু-কেকা!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন