কী আগুন জ্বালাইল বিধাতায়
মহরমের চাঁদ করল হয়রান
আসিয়া এই দুনিয়ায়।।বুঝি না তার ছলচাতুরি
খোদা তোমার কারিগরি রে
বিয়ার দিন সখিনা লাড়ি
হইল রে কারবালায়।।বিয়া করে সখিনারে
কাসেম গেলেন লড়িবারে রে
একেলা পাইয়া তারে
মারিল কুফর সবায়।।কাসেম যেদিন শহিদ হইল
দুনিয়া কাঁদিয়া উঠল রে
দুধের শিশু আসগর মরল
তীর খাইয়া কলিজায়।।ফরজন্দেরই দুঃখ মনে
ইমাম হোসেন গেলেন রণে রে
কাফেরগণে নিষ্ঠুর মনে
গলেতে খঞ্জর চালায়।এই যে দারুণ পানি বিনে
হোসেন মারা গেলেন রণে রে
দুঃখ দিলা নিরাঞ্জনে
বলে পাগল দুর্বিন শায়।।
কী আগুন জ্বালাইল বিধাতায়
- Sub Title: মহরমের চাঁদ করল হয়রান
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
বাঁশি কোন বনে বাজায়
- Sub Title: সূচীপত্রে থাকলেও গ্রন্থের ভেতরে গানটি নেই
জয়রে জয় প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য
- Sub Title: জয় সুরধুনী ধন্য নৈদে অবতীর্ণ
গা সখী, গাইলি যদি, আবার সে গান
- Sub Title: কতদিন শুনি নাই ও পুরানো তান
মান ছেড়ে দাও ওগো রাধে
- Sub Title: কৃষ্ণ কেঁদে যায়
মনদুখে মইলাম গো সখী
- Sub Title: এগো গোকুল নগরের মাঝে গো সখী কলঙ্ক হৈল রটনা
বন্ধের লাগি কান্দে আমার মন
- Sub Title: পাইলাম না তোমার চরণ ধু
শান্তি না পাই মনে গো নিদ্রা নয়নে গো
- Sub Title: সদায় কন্দে মন গো বন্ধুয়ার লাগিয়া
এসে পার করো হে দয়াল চাঁদ আমারে - ক্ষম অপরাধ
- Sub Title: ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে
বুক ভরা দুঃখ অন্তরায় রহিল
- Sub Title: কী হলো কী হলো গো
অকূলও দরিয়ারে মাঝি
- Sub Title: বাইয়া যাও বাইয়া যাও রে
যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে
- Sub Title: ঝঙ্কারধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে
আমি তো নইরে আমার সকলই পর
- Sub Title: আমি আমার না
বাংলা
English 
Comments