“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শোনেন বন্ধুগণ
শোনেন বন্ধুগণ
  • Sub Title: করা ভালো জন্মনিয়ন্ত্রণ

শোনেন বন্ধুগণ
করা ভালো জন্মনিয়ন্ত্রণ
ভবিষ্যৎ উজ্জ্বল হইবে
করিলে নিয়ম পালন
করা ভালো জন্মনিয়ন্ত্রণ।।

জনসংখ্যা বাড়িতেছে
জমি কিন্তু বাড়ে না
ভবিষ্যতে কী হইবে
কর না বিবেচনা
ভালো-মন্দ যে বোঝে না
পাছে পাবে জ্বালাতন।।

বিচার করে দেখো সবাই
যে চলে হিসাব ছাড়া
অধিক সন্তান জন্মাইয়া
হয়েছে দিশেহারা
শিক্ষা-দীক্ষা খাওয়া-পরা
চলে না ভরণপোষণ।।

ভয় লেগেছে ময়নার বাপের
দুঃখ কষ্ট দেখিয়া
আসলে জমি নাই
তিন ছেলে তার ছয় মাইয়া
ঘোরে এখন পাগল হইয়া
সদায় অভাব অনটন।।

পুবের বাড়ির মন্তাজ ভাই
কী সুন্দর মৌজে চলে
অল্প কিছু জমি আছে
এক মেয়ে আর এক ছেলে
এই দুইজন পড়ে ইশকুলে
আনন্দে রয় সর্বক্ষণ।।

শান্তিতে থাকিবে যদি
শান্তিকামী দুনিয়ায়
হিসাব করে সংসার বাড়াও
বাউল আবদুল করিম গায়
ক্ষেত কামার কলকারখানায়
বাড়াও দেশের উৎপাদন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এল শোকের সেই মোহররম
এল শোকের সেই মোহররম

এল শোকের সেই মোহররম

  • Sub Title: আজি বে-তাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে
বাহির হইয়া শুন সজনী
বাহির হইয়া শুন সজনী

বাহির হইয়া শুন সজনী

  • Sub Title: ডালে বসে কোকিলা পাখী কুহু কুহু রব শুনি
কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন
কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন

কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন

  • Sub Title: এক অক্ষরী নামের তরী দুই অক্ষরী জিনিষ ভরি
কোন দেশে যাই বলো
কোন দেশে যাই বলো

কোন দেশে যাই বলো

  • Sub Title: সুখের আশায় দুঃখের বুঝা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন