সর্বধনে ধনী তুমি
আমি যে কাঙাল
আউলিয়া শাহজালাল।।পাক নুরেতে নুরনবি
সেই নুরে তোমার ছবি
প্রশংসা কী বলবে কবি
ভাবিয়া বেহাল-
আউলিয়া শাহজালাল।।ছিলা তুমি ইয়ামনি
অমূল্য পরশমণি
তুমি যে রহমতের খনি
কুদরত কামাল-
আউলিয়া শাহজালাল।।এ দেশবাসীর ভাগ্য ভালো
আঁধারে পাইল আলো
ভক্তগণে লুটে নিল
প্রেম ভাণ্ডারের মাল-
আউলিয়া শাহজালাল।।পাগল আবদুল করিম বলে
আশায় জীবন গেল চলে
দয়ালের দয়া হলে
ভয় কী একাল-সেকাল-
আউলিয়া শাহজালাল।।
সর্বধনে ধনী তুমি
- Sub Title: আমি যে কাঙাল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 78
বাউল গান এর নতুন প্রবন্ধ
শোন রে বলি প্রাণ সখি
- Sub Title: শোন রে বলি প্রাণ সখি
দেহ ছাড়ি প্রাণ গেলে রে
- Sub Title: আর কন দিন ফিরি আইস তো নয়
কাঙাল ভক্ত তোমায় ডাকিয়াছে রে
- Sub Title: আইস গৌর এই আসরে ধু
রূপের ঘোমটা মুখে দিয়ে
- Sub Title: নিজ রূপ রঙ্গে মজি সদা মত্ত কামিনী
বিচার করি চাইয়া দেখি সকলেই আমি
- Sub Title: সোনা মামি! সোনা মামি গো! আমারে করিলায় বদনামি
বৃথা যায় জীবন
- Sub Title: মানব জনম সফল হবে পাবে মাওলার দরশন
কেবা শত্রু কেবা মিত্র
- Sub Title: বুঝে উঠা দায়
চিনো নিগো তুরা, চিনো নিগো তুরা
- Sub Title: হাসন রাজারে চিন নিগো তোঁরা
হাওয়ার পাখি ভরা আমার
- Sub Title: মাটির পিঞ্জিরায়
নবিজি, নবিজি, নবিজি
- Sub Title: তব চরণ পরশে আঁধার ঘুচিল মরুদেশে
বহু বাধা আছে যেই পথে
- Sub Title: ভয় করলে তুই পারবি নারে পার হতে
বাঁশির ধ্বনি কৰ্ণে বর্তনি গৃহে রইতে পারি না আর
- Sub Title: মধুর মধুর মধুর ধ্বনি মধুর মধুর যায় শুনা
বাংলা
English 