সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল।
দেওয়ানা বানাইল মোরে, পাগল করিল ॥আরে না জানি কি মন্ত্র পড়িয়ে, যাদু করিল ॥
কিবা ক্ষেণে হইল আমার, তার সঙ্গে দেখা।অংশীদার নাই রে তার সে তো হয় একা ॥
রূপের ঝলক দেখিয়ে তার, আমি হইলাম ফানা।সে অবধি লাগল আমার, শ্যাম পিরিতের টানা ॥
হাসন রাজা হইল পাগল, লোকের হইল জানা।নাচে নাচে ফালায় ফালায় আর গায় গানা ॥
মুখ চাইয়া হাসে আমার যত আরিপরি।দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি ॥
মন সন্দ যাই বলো তার লাগিয়া না ডরি।লাজ-লজ্জা ছাড়িয়া বন্ধের থাকব চরণ ধরি ॥
দেওয়ানা হইয়া হাসন, কিসেতে কি বলে।মারো কাটো যাই করো থাকব চরণতলে ॥
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল
- Sub Title: দেওয়ানা বানাইল মোরে পাগল করিল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 36
বাউল গান এর নতুন প্রবন্ধ
কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায়
- Sub Title: শীঘ্ৰ চল শ্যাম দর্শনে সময় গাইয়া যায়
আপনা প্রেমে আপে মজি
- Sub Title: আপে প্রেমে আপে প্রেমিক আপে ছোহাগিন্
আমার ধানে হয় না খই
- Sub Title: এক ছটাক ধান ভাজিয়া সাত টাইল ভইর্যা থই
শ্যামরূপ আমার নয়নে লাগিল ভুলিতে পারি না
- Sub Title: পন্থপানে চাইয়া থাকি বন্ধু বিনে কেউ দেখি না
ও আমি সদায় থাকি রিপুর মাঝে
- Sub Title: মন ভালো নায় বলুম করে
আর কত দিন হৈয়ে তুই ভিন
- Sub Title: ধূলা ফেল এবে চল প্রেম খেলি বন্ধের সন
ঠিক রাখিও নামাজ রোজা
- Sub Title: খোদার হুকুম করো পালন
বলি তোরে খুব হুঁশিয়ারে
- Sub Title: থেকো রে সাবধান
আর ঘুমে থেক না চাষি ভাই
- Sub Title: কর্তব্য কাজ সাধন কর আমরার আর দরদি নাই
কোকিলা রে-
- Sub Title: ও তোর ডাক শুনিয়া
এ বিশ্ব জুড়ে প্রতি ঘরে তবু
- Sub Title: নামের ব্যাখ্যা শুনিতে পাই
আমার আমার বলি সদা
- Sub Title: আমার বলা আমার মাত্র মিথ্যা রব না
বাংলা
English 