“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সে হইল গো নিষ্ঠুর কালিয়া
সে হইল গো নিষ্ঠুর কালিয়া
  • Sub Title: সোনার অঙ্গ পুড়ে আঙ্গার সই গো

সে হইল গো নিষ্ঠুর কালিয়া
সোনার অঙ্গ পুড়ে আঙ্গার সই গো
হইল যার লাগিয়া গো।।

আসবে বলে চলে গেল সই গো
না এল ফিরিয়া
শ্মশান ঘাটের পোড়ার মতন সই গো
গিয়াছে পুড়িয়া গো।।

যে-দুঃখ অন্তরের মাঝে সই গো
রেখেছি চাপিয়া
বুক চিরে দেখাইবার হইলে সই গো
দেখাইতাম চিরিয়া গো।।

যে দেশে প্রাণবন্ধু গেছে আমি
যাব গো চলিয়া
সবে মিলে দেও আমারে সই গো
যোগিনী সাজাইয়া গো।।

বন্ধু যদি দেশে আসে তোরা
কইও গো বুঝাইয়া
তোমার আবদুল করিম গেছে সই গো
দেশান্তরী হইয়া গো।।

অগ্রন্থিত গান-৬

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পড় ইবনে আবদুল্লা
পড় ইবনে আবদুল্লা

পড় ইবনে আবদুল্লা

  • Sub Title: পড়লে যাবে জীবের মনের ময়লা
হম সখি দারিদ নারী
হম সখি দারিদ নারী

হম সখি দারিদ নারী

  • Sub Title: জনম অবধি হম পীরিতি করনু
আমায় উপায় বলো এগো সই
আমায় উপায় বলো এগো সই

আমায় উপায় বলো এগো সই

  • Sub Title: এগো আমি ভাবি রাত্ৰিদিনে বন্ধু কোথায় রইলো
কতোদিন আর রইবি রঙ্গে
কতোদিন আর রইবি রঙ্গে

কতোদিন আর রইবি রঙ্গে

  • Sub Title: বাড়িতেছে বেলা ধরো এই বেলা
জন্ম নিলা নুরের নবি
জন্ম নিলা নুরের নবি

জন্ম নিলা নুরের নবি

  • Sub Title: আল্লার হাবিব নুরের ছবি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন