“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হরি বল রে বদনে, শ্রবণে শুন রে কৃষ্ণনাম
হরি বল রে বদনে, শ্রবণে শুন রে কৃষ্ণনাম
  • Sub Title: ত্বরা পুর্ণ হবে মনস্কাম ধু

হরি বল রে বদনে, শ্রবণে শুন রে কৃষ্ণনাম
ত্বরা পুর্ণ হবে মনস্কাম।। ধু।।
মন রে হরিনাম প্রভুর মর্ম,

ধন্য কলিকালে ছয় গোস্বামীর ধর্ম
তারা হইয়ে জীতে মরা সাধিয়া গেছে অধর ধরা,
রসিকের করণ বিষয় জীবন ডুইবে থাকা অভিরাম।।
মন রে নামের মূল্য চৈতন্য দেশে
শ্রবণাদি চৌষট্ট্যিাঙ্গ ভক্তিরসে
বাড়ে ভক্তি কল্পলতা
অনুরাগ ভালোভাবে পাতা
ভক্তি লতায় প্রেমের কলি ফুল ফুটে তার অবিরাম৷
অজপাতে রেল বসাইয়ে
নামের গাড়ি নিষ্ঠা চাকে যোগান দিয়ে
চালায় নিঃশ্বাসের ইঞ্জিন প্ৰাপের কয়লায় কামের আগুন
শ্ৰীরাধারমণে বলে অতি জলে সাঙ্গ হরে কৃষ্ণ নাম।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বাজায়ে কাচের চুড়ি
বাজায়ে কাচের চুড়ি

বাজায়ে কাচের চুড়ি

  • Sub Title: পরানে দোল দিয়ে কে যায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন