সাধন করো রে অভ্যাসে
সময়ে কর্ম না করিলে হয় না কর্ম বেলাশেষে।।এই যে তোমার দেহভাণ্ড বন্ধ করো সকল রন্ধ্র
অমাবস্যায় পূর্ণচন্দ্র দেখবে হৃদাকাশে
অনাহত দ্বাদশ দলে নয়ন যদি মিশে
করিবে স্বদেশের চিন্তা রবে না আর এ বিদেশে।।মূলাধার হয় গুহ্যমূলে করো জাগ্রত ঊর্ধ্বকলে
উঠবে ঝঙ্কার দলে দলে নয়ন রেখ হুঁশে
গভীর ধ্যানে বসিলে যে-রূপ চোখে ভাসে
হতে পারে প্ৰেমালিঙ্গন সূক্ষ্ম জীবের ভাগ্যবশে।।কুণ্ডলিনী যদি জাগে দ্বিদলে যাও অনুরাগে
সহস্রার অধোভাগে যাবে রে স্বদেশে
ষড়রিপু বশ হইবে ভক্তি-প্রেম-বিশ্বাসে
ষটচক্র অতীত হয়ে ভাসবে রে চৈতন্যরসে।।তত্ত্ব জেনে মত্ত হয়ে উপাসনায় রও মজিয়ে
ভবসিন্ধু পাড়ি দিয়ে যাবে অনায়াসে
আসল তত্ত্ব না জানিলে কাজ দিবে কি বেশে
উপাসনা নিষ্ফল হবে অল্প একটু অবিশ্বাসে।।প্রাণায়াম অভ্যাস কর এ জীবনের আশা ছাড়ো
মুক্ত জীব হইতে পার গুরুর চরণ পরশে
যে হবে তার প্রেমের প্রেমিক ধরা দিবে খোশে
ঠেকল পাগল আবদুল করিম দোষী হয়ে স্বভাবদোষে।।
সাধন করো রে অভ্যাসে
- Sub Title: সময়ে কর্ম না করিলে হয় না কর্ম বেলাশেষে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
জান গে নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা
- Sub Title: নূর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা
আছে নিরাকারে খোদা
- Sub Title: আছে নিরাকারে
কত কথা ছিল তোমায় বলিতে
- Sub Title: ভুলে যাই হয় না বলা পথ চলিতে
চল রে সুবল রাই দরশনে
- Sub Title: ব্রজের রাখাল সনে ধেনু চরাও বনে বনে
হরির নাম বিনে আর সকলি অসার দেখিস
- Sub Title: না মন ভাইবে (ধু)
অন্তরে বেদনা গো সখি
- Sub Title: সে বিনে কে জানে
আমি কী গান গাব যে ভেবে না পাই
- Sub Title: মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই
সখি গো যত দুঃখ দিলো বন্ধুয়ায়
- Sub Title: মনে করি পাশরিব সদায় জাগে অন্তরায়
তোমায় আমায় ও প্রেয়সী
- Sub Title: মিল খেয়েছে রাজ-যোটক
সাত ভাই চম্পা জাগো রে
- Sub Title: ভাই আর কত ঘুমাবি সবুজ পাতা-ঘেরা শাখে
অকূল নদীর ঢেউ দেখে ডরাই
- Sub Title: অসময় ধরিলাম পাড়ি আকাশেতে বেলা নাই
মন তুই কার ভরসে রইলে বসে
- Sub Title: আশার আশে দিন তো গেল ধু
বাংলা
English 
Comments