মন আমার যায় না সুপথে
কী করি এখন
পাগল মনে বুঝ মানে না
হইল না সাধন ভজন।।হয়ে আমি দিশেহারা
হলো না মোর বিচার করা
আমি বা কোনজন,
রিপুর বশে বশী হয়ে
চিনিলাম না পর-আপন।।সুসময়ে সুকৌশলে
আপন ঘরে খুঁজলে মিলে
অমূল্য রতন,
সময় থাকতে ভজিলাম না
মুর্শিদের রাঙা চরণ।।কামিনী-কাঞ্চনের দেশে
বন্দি হইলাম অষ্টপাশে
ভাবি সর্বক্ষণ,
বাউল আবদুল করিম বলে
হইল না ভুল সংশোধন।।
মন আমার যায় না সুপথে
- Sub Title: কী করি এখন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 72
বাউল গান এর নতুন প্রবন্ধ
গো বিনোদিনী রাই শ্যামবন্ধু কার বাসরে তুমি
- Sub Title: আইবো করি কই আমারে রাখিলো লালসাই
প্রেমের সন্ধানে চল মন
- Sub Title: বিনা প্রেমে রীতি নীতি, তপ জপ অকারণ
সদা কারে আপনাপন বল
- Sub Title: ত্রিলক্ষ ভুবনে মাত্র আপনে আপন
নাগর প্রবেশিও না রাধার মন্দিরে
- Sub Title: সারা নিশি জাগরণ করি মান করি ঘুমাইয়াছে প্যারী
যে যাবে গো কালো যমুনায়
- Sub Title: শ্যামনগর কালিয়ার বাঁশি ডাকে
নিশি কেহ এসে আমা কৈল্য
- Sub Title: জ্বালায় রূপ সামায়ে কৈল্য পরওয়ানা
সোনা বন্ধে মোরে করিল উদাসী
- Sub Title: মনপ্রাণ কাড়িয়া নিল বন্ধে
শোনগো সখী ললিতে আমার
- Sub Title: বন্ধে আমার দুক্ষ বুঝলো না ধু
বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে
- Sub Title: বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
নদীয়ায় এলো রে আজ নিমাই কিশোর
- Sub Title: সঙ্গেতে নিতাই তার প্রাণ দোসর ধু
সদা কেনে প্রেম প্রেম কর
- Sub Title: প্রেমের ছলনা কত দেখেছ এখন
মোহন গান গাইয়া
- Sub Title: কে গো নৌকা বাইয়া যায়
বাংলা
English 