“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রঙিন টাকা, ও রঙিলা টাকা রে
রঙিন টাকা, ও রঙিলা টাকা রে
  • Sub Title: তুমি রঙে রঙে খেল

রঙিন টাকা, ও রঙিলা টাকা রে
তুমি রঙে রঙে খেল
টাকা রে, তোমার যে ধন্য জীবন সবাই বাসে ভালো রে।।

যার হাতে যাও তার কথা কও এই যে তোমার রীতি
টাকা রে, তোমার ভালোবাসা যেমন কালো মাইয়ার পিরিতি রে।।

কত জ্ঞানী কত গুণী তোমার প্রেমে পড়ে
টাকা রে, তোমারে পাইবার আশায় কতকিছু করে রে।।

তুমি যার কাছে থাকো তারে করো ধনী
টাকা রে, তোমারে না পাইলে যেমন মণিহারা ফণী রে।।

তোমার ভক্ত এ সংসারে প্রতি ঘরে ঘরে
টাকা রে, ভক্তিপূর্ণ অন্তরে তোর আরাধনা করে রে।।

মানুষ যারা দিছে তারা তোমার মুখে ছাই
টাকা রে, মিছা ভবে তোমায় নিয়া মাতালের বড়াই রে।।

যে তোমায় ভালোবাসে না তারে কয় পাগল
টাকা রে, করিমের দেনার খাতায় হইল না উসল রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভবের গোলা আসমানে
ভবের গোলা আসমানে

ভবের গোলা আসমানে

  • Sub Title: মুক্তামণি বিকিকিনি মহাজন তার কোনখানে
গরিব নেওয়াজ নামটি
গরিব নেওয়াজ নামটি

গরিব নেওয়াজ নামটি

  • Sub Title: দয়াল খাজা মইনউদ্দিন
ভুলো না মন কারো ভোলে
ভুলো না মন কারো ভোলে

ভুলো না মন কারো ভোলে

  • Sub Title: রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে
আর কি আমার আছে গো বাকি
আর কি আমার আছে গো বাকি

আর কি আমার আছে গো বাকি

  • Sub Title: চটকে প্ৰাণ আটকে রাইখে উড়িয়া গেছে প্ৰাণ পাখী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন