“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

  • Sub Title: চাল ফেলে দে হাঁড়িতে

বলি ও ননদী আর দু মুঠো
চাল ফেলে দে হাঁড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে,

লো ননদী,
ঠাকুর জামাই এলো বাড়িতে।
ইষ্টিসনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে,
ইষ্টিসনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে
দেখেন তোরে দেখছে কেমন
ড্যাবড্যাবিয়ে চেয়ে।
আমি তাই তো বলি চুল বেঁধে সাজ,
আমি তাই তো বলি চুল বেঁধে সাজ
হলুদ রাঙা শাড়িতে।
ঠাকুর জামাই এলো বাড়িতে,
লো ননদী,
ঠাকুর জামাই এলো বাড়িতে।
বলি ও ননদী আর দু মুঠো
চাল ফেলে দে হাঁড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে,
লো ননদী,
ঠাকুর জামাই এলো বাড়িতে।
পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ,
পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ
আর কিনতে হবে রাঙা আলু,
আর কিনতে হবে রাঙা আলু
পটল গোটা পাঁচ।
আবার এমন সময় মিনসে দেখি,
আবার এমন সময় মিনসে দেখি
সাবান ঘষে দাড়িতে।
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদী,
ঠাকুর জামাই এলো বাড়িতে।
বলি ও ননদী আর দু মুঠো
চাল ফেলে দে হাঁড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে,
লো ননদী,
ঠাকুর জামাই এলো বাড়িতে..

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সাম্পানের গান
সাম্পানের গান

সাম্পানের গান

  • Sub Title: ওরে সাম্পানওয়ালা ভাই!
দিল দোলা দিল দোলা
দিল দোলা দিল দোলা

দিল দোলা দিল দোলা

  • Sub Title: কোন দখিন হাওয়া গজল-গাওয়া
আশেকের রাস্তা সোজা
আশেকের রাস্তা সোজা

আশেকের রাস্তা সোজা

  • Sub Title: আশেক থাকে মাশুকধ্যানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন