স্বাধীন দেশের মানুষ আমরা দুর্দশা কেন যায় না
জুলুম শোষণ বন্ধ হয় না হলো কী যন্ত্ৰণা।।কেউ থাকে রঙমহলে মন আনন্দে সদায় খেলে
যখন যা চায় তাই মিলে তবু সাধ মিটে না।।হলে পরে দারুণ ব্যাধি গরিবের আর নাই ঔষধি
ঘরের কোণে বসে কাঁদি পাই কত লাঞ্ছনা।।কৃষক ও মজুরের বলে এই দেশেতে সোনা ফলে
আজ তারাই কাঁদে দলে দলে ক্ষুধায় অন্ন পায় না।।দেখ রে ভাই বন্যার জোরে ফসল নষ্ট বারে বারে
বন্যা নিরোধ করার তরে দাও সবে ঘোষণা।।বন্যা নিরোধ না হইলে ছাড়বে না দুর্ভিক্ষের জালে
গ্রাস করিবে কালে কালে করো না ভাবনা।।দেখ ভাগ্যে কী যে ঘটে লাঙ্গল ধর শক্ত মুঠে
আঁধার গেলে চন্দ্র ওঠে এই দুর্দিন রবে না।।বাউল আবদুল করিম বলে সাম্রাজ্যবাদ শত্রুর দলে
বিনাশিতে চায় সমূলে তোমরা কী দেখ না।।
স্বাধীন দেশের মানুষ আমরা দুর্দশা কেন যায় না
- Sub Title: জুলুম শোষণ বন্ধ হয় না হলো কী যন্ত্ৰণা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 7
বাউল গান এর নতুন প্রবন্ধ
তোমার পিরিতে বন্ধু মরিব ঝুরিয়া
- Sub Title: মনে কি পড়ে না আমায়
কালো ভালো নই-বা কিসে বল সবে
- Sub Title: বিচার করে দেখতে গেলে
যে ঘরে সাঁই বাস করে
- Sub Title: আছে ভাবের বাতি সেই ঘরে
তোর লাগি ঝুরে দুই নয়নে প্ৰাণবন্ধু
- Sub Title: দাসের প্রতি আছে নি তোর মনে ধু
মোহাম্মদ মুস্তাফা সাল্লেআলা
- Sub Title: তুমি বাদশারও বাদশাহ কমলিওয়ালা
ও সজনী কও গো শুনি
- Sub Title: শ্যামচন্দের প্ৰেমাগুণে পুড়িয়া ছালি হই ধু
ও মন থাকো রে সাবধানে
- Sub Title: রিপু ছয় জনে ধু
হৃদয়-আবরণ খুলে গেল
- Sub Title: অন্তরে বাহিরে হেরিনু তোমারে
শ্যাম জানি কই রইল গো
- Sub Title: শ্যামরূপে মন নিল প্ৰাণ নিল
আমার অন্তরায়, আমার কলিজায়
- Sub Title: প্রেমশেল বিন্দিল গো
আজি বাদল ঝরে মোর একেলা
- Sub Title: হায় কী মনে পড়ে মন এমন করে
শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো
- Sub Title: পাগল মনে আমার লয় না ঘরবাড়ি
বাংলা
English 
Comments