“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার
জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার
  • Sub Title: জ্বলুক আগুন আন্দোলনে সব এক হয়ে চলার দরকার

জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার
জ্বলুক আগুন আন্দোলনে সব এক হয়ে চলার দরকার।।

স্বাধীন স্বাধীন, স্বাধীন কইয়া কত দুঃখ-ক্লেশ সহ্য করিয়া
মোদের বুকের রক্ত দিয়া পাকিস্তান করলাম তৈয়ার
ব্রিটিশ গেল রাজ্য ছাড়ি শান্তির আশা সবাই করি
এখন কাক শৃগালের বাবুগিরি মোদের নাই রে অধিকার।।

কৃষক মরে হা-হুতাশে চোর গুণ্ডারা মুচকি হাসে
রক্তমাংস নিল চুষে আসল চোরের নাই বিচার।।

দরিদ্র মজুর যারা খোরাক বিনে অর্ধর্মরা
পরতে পায় না জামাজোড়া এই স্বাধীনের কী দরকার।।

ন্যায় অন্যায় নাই বিচার গরম হয়েছে ঘুষের বাজার
স্বার্থ বিনা কথা কয় না যারা যারা হল লিডার।।

করিম কয় শান্তি পাব সব ভাই যদি এক হইব
দুঃখ যাবে জয়ী হব হক্কের হাকিম পরওয়ার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাথা নত করে আর বসব না ঘরে
মাথা নত করে আর বসব না ঘরে

মাথা নত করে আর বসব না ঘরে

  • Sub Title: বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই
ডাকার মত ডাকরে মন
ডাকার মত ডাকরে মন

ডাকার মত ডাকরে মন

  • Sub Title: ডাকার মত ডাকতে পারলে মুক্তি পাবে অবহেলে ধু
সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি
সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি

সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি

  • Sub Title: সখী গো- রূপের বালক দেখছি অবধি প্ৰাণে উচাটনা
আমার মন করে আকুল
আমার মন করে আকুল

আমার মন করে আকুল

  • Sub Title: আমার প্রাণ করে আকুল
নব নব পল্লবরাজি
নব নব পল্লবরাজি

নব নব পল্লবরাজি

  • Sub Title: সব বন উপবনে উঠে বিকশিয়া
তোমার বাস কোথা যে, পথিক ওগো
তোমার বাস কোথা যে, পথিক ওগো

তোমার বাস কোথা যে, পথিক ওগো

  • Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন