“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমাদের স্বাধীন পাকিস্তান
আমাদের স্বাধীন পাকিস্তান
  • Sub Title: আমাদের স্বাধীন পাকিস্তান

আমাদের স্বাধীন পাকিস্তান
আমাদের স্বাধীন পাকিস্তান
ঝাণ্ডা তোলো সত্য সেবক
বীর মুজাহিদ নওজোয়ান।।

স্বাধীন মোদের লক্ষ আশা
পক্ষ যুগের সাধনা
বাস্তবিকই স্বপ্নে সবাই
করেছিলাম কামনা
তাই তো এবার ধরল বুঝি
নতুন কোকিল কণ্ঠে গান
সকল দেশের সেরা মোদের
নবীন আজাদ পাকিস্তান।।

শস্য যোগায় সকল দেশে
খাদ্য করে সবার দান
হাজার কণ্ঠে অভিবাদন
করছে মোদের সব জাহান
চীন জাপান আর ইরাক আজম
স্বাধীন মুলকে তুর্কিস্তান
কোকিল কণ্ঠে সুর তুলেছে
গাইছে সবাই নতুন গান।।

চন্দ্র স্বাধীন সূর্য স্বাধীন
স্বাধীন আকাশ মুক্ত মাঠ
গ্রন্থমালার পাতায় পাতায়
লেখছে কবি মুক্ত পাঠ
স্বাধীন পাখির কণ্ঠে খোদায়
করছে কত মিষ্টি দান
ভোরের গানে মাতাল করে
জাগায় তারা সব জাহান।।

স্বাধীন আমার হাতের কলম
লেখছে কত নতুন গান
যাহার দ্বারা গড়ছে কবি
‘বাঁধনহারা’, ‘ব্যথার দান’
স্বাধীন কলম তাই বলে আজ
জয় করেছে এ জাহান
স্বাধীন দেশে গড়ব মোরা
নতুন করে গুলিস্তান।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না
ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না

ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না

  • Sub Title: ফিরে ফিরে চেয়ো না চেয়ো না ফিরে যাও-
ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি
ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি

ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি

  • Sub Title: কলসী নিয়া আয় গো সখী কে যাবে যমুনার জলে
জাগো জাগো, পোহাল রাতি
জাগো জাগো, পোহাল রাতি

জাগো জাগো, পোহাল রাতি

  • Sub Title: গগন-আঙনে ম্লান চাঁদের বাতি
দয়াল তিননাথ আও
দয়াল তিননাথ আও

দয়াল তিননাথ আও

  • Sub Title: আমার আসরে চলিয়া আও
আজিকে এই সকালবেলাতে
আজিকে এই সকালবেলাতে

আজিকে এই সকালবেলাতে

  • Sub Title: বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন