“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাধারমণ দত্ত
  • Sub Title: অশ্বিন যামিনী

হইল বর্ষাগত শরৎ আগত
অশ্বিন যামিনী
অতি মনোরঙ্গে নারীপুত্র সঙ্গে

মহানন্দ ধরণী।।
এল দেবীপক্ষ অতিশয় মুখ্য
বিচিত্র বাখানি
যার ভক্তি যেমন করেরে চয়ন
পূজিতে জননী।।
তারা মনোমত দান যজ্ঞব্রত
করছে যত ধনী
কায়মনোবাক্যে অতি মন সুখে
দ্রব্যের আমদানি।।
এল সপ্তমী তিথি উমা ভগবতী
উদয় অবনী
হেরি মার শোভা অতি মনোলোভা
হরের ঘরণী।।
বিষ ওড়াইতে এই অবনীতে
মৃগেন্দ্ৰবাহিনী
দেখিতে যেমন তপ্ত কাঞ্চন
চটকে দামিনী।।
তাতে দুশভূজা অতিশয় তেজা
হেরি অশ্রুপানি
সঙ্গে দুটি কন্যা জগৎ ধন্যা
বৈকুণ্ঠ বাসিনী৷
দুইজন শিশু একটির পশু
মূষিক অনুমানি
দেখিতে যেমন রূপের কিরণ
জনক জননী।।
শঙ্খঘণ্টাধ্বনি
খোল করতাল অমৃত মিশাল
রাধারমণবাণী৷

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

দূতী কইও গো বন্ধু রে

  • Sub Title: এগো কাইল নিশিতে এক কুঞ্জে রইয়াছি বাসরে
দুর্বিন শাহ

প্রেমজ্বালা সহে না প্রাণে

  • Sub Title: সহিতে নারি হায় কী করি
রাধারমণ দত্ত

প্রাণসজনী আমারে বন্ধুয়ার মনে নাই

  • Sub Title: ও প্রাণবন্ধুর লাগি কত দুঃখ পাই
মাইজভাণ্ডারী গান

খোদা কি দোলারে

  • Sub Title: মাওলাজির দর্পণ, মেরে মাওলানা ধন
দুর্বিন শাহ

আরে ও আমার সেই বিদেশি নাও

  • Sub Title: কোথা হতে এলে মাঝি বেয়ে যাও
রাধারমণ দত্ত

সহিতে পারি না বিরহের যাতনা

  • Sub Title: আইল না শ্যাম গুণমণি
রাধারমণ দত্ত

রূপে নয়ন নিল গো, শ্যাম কালিয়ার রূপে

  • Sub Title: কুক্ষণে জল ভরতে গেলাম বিজলি চটকের মতো নয়নে হেরলাম
মাইজভাণ্ডারী গান

নিশি শেষে কান্ত এসে স্বপ্নে

  • Sub Title: নয়ন ঠারে মৃদু হেসে পলকে পলাইল রে
রাধারমণ দত্ত

গৌর ছাড়া হইলাম গো প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে

  • Sub Title: প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে সোনার গৌর না হরিলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন