মুখে কি হয় মানুষ পরিচয়, দয়া শূন্য যে হৃদয়।
রুহু ইনছান হলে মানুষ কয়,রুহু ইনছান হলে মানুষ কয়,
রুহু হায়ওয়ানী মানুষ রূপে সেত পশু হয়,
রুহু রহমানি দুল্লভ জানি আসল মানুষ তারে কয়।এমন মানুষ দেখি অনেক জন,
ধর্মাধর্ম চিনেনা যে হিংসায় নিন্দায় মন,
লিঙ্গ উদর নিয়ে ব্যস্ত পরের দুঃখে খুশী রয়।মাইজভাণ্ডারীর নাম যখন শুনে,
আগুন পোড়া লোহার সলা ঢুকল যেন কানে,
শেষে গরুর মত জিহ্বা টানে, ঔষধ নাই মরণ সময়।এমন হিংশুক আছে কত জন,
ভাণ্ডারীরে হিংসা করি অন্ধ দুনয়ন,
কেহ চির রোগী বহু ভোগি ভাণ্ডারীর পায়ে আশ্রয় লয়।রমেশ বলে ভাণ্ডারীর নাম লই,
লোভ লালসা রয়ে গেল পশুত্ব গেল কৈ,
পশু স্বভাব ঘুচে যাবে যদি মাওলার দয়া হয়।
মুখে কি হয় মানুষ পরিচয়
- Sub Title: রুহু ইনছান হলে মানুষ কয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি
- Sub Title: বিপুলায় শ্যামকে দেখে খৈ বরিষণ করি
আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়
- Sub Title: আরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়
মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো
- Sub Title: কারে বাঁচাইতে গিয়া কারে তুমি মারো রে মন
সুন্দর ঈমান ধন অমূল্য রতন
- Sub Title: সাবধানে সবে তারে করিও যতন
রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে
- Sub Title: আমার মাঝত বাহির হইয়া দেখা দিল মোরে
মনদুখে মইলাম গো সখী
- Sub Title: এগো গোকুল নগরের মাঝে গো সখী কলঙ্ক হৈল রটনা
ওহে নিরাঞ্জন তুমি মাত্র নিরাকার
- Sub Title: সয়াল সংসার তব জ্যোতের বাহার
বিনা কাষ্ঠের আগুন দিয়ে
- Sub Title: বিনা কাষ্ঠের আগুন দিয়ে আমারে জ্বালাইয়া গেল
তোম্ দিল্ রোবাছা সকলমেঁ
- Sub Title: ইনছা নেহিঁ পরী নেহিঁ সমছে ছমা নেহিঁ
হিন্দু মুসলমানে দ্বন্ধ কোন কথায়
- Sub Title: জাতি কুলের টান থাকিলে জাতি কুলে সময় যায়
মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সেই পায়
- Sub Title: পাওয়ার পথে গেলে পরে অনায়াসে পাওয়া যায়
আরে ও পাগোলার মন রে
- Sub Title: আইজ আনন্দে হরির গুণ গাও
বাংলা
English 