“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বড় ভাবী গো ভাইসাবরে
বড় ভাবী গো ভাইসাবরে
  • Sub Title: বুঝাইয়া কইও চাই

বড় ভাবী গো ভাইসাবরে
বুঝাইয়া কইও চাই
আমি তানরে কী বলিব
তাইন যে আমার বড় ভাই।।

রেডিও টেলিভিশন আর
পত্রপত্রিকায়
নিজে কি বোঝো না গো ভাবী
কোন কথা বোঝায়
চল নিজের বিবেচনায়
নইলে যে আর উপায় নাই।।

এক দুই করে আটটি সন্তান
জনম দিয়াছ
চিন্তা করে দেখো গো ভাবী
কী ভেজাল বাড়াইছ
এখনও যে রঙ্গে নাচো
ভাব দেখে আমি ডরাই।।

বাউল আবদুল করিম ভাবে
বসে নিরালায়
দিনের রোজে দিন পোষে না
কী করি উপায়
মনে ভাবি এই যন্ত্রণায়
দেশ ছেড়ে পলাইয়া যাই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে
আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে

আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে

  • Sub Title: জগৎ ভাসাইলায় রে আমার প্রাণ হইরে নিলায় কোন্ কলে চি
আমার দীন দরদি মাঝি ভাই
আমার দীন দরদি মাঝি ভাই

আমার দীন দরদি মাঝি ভাই

  • Sub Title: আমায় পার করে দাও যাব সে পারে
সখী দেখো রঙ্গে কেলি
সখী দেখো রঙ্গে কেলি

সখী দেখো রঙ্গে কেলি

  • Sub Title: দুই তনু এক করি করে তারা কেলি বামেতে রাধিকা দেখো
প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি
প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি

প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি

  • Sub Title: নাম ধরিয়া বাজায় গো বাঁশি কিবা দিবা কিনা নিশি চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন