“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দেইখে আইলাম তারে ত্ৰিভঙ্গ ভঙ্গিমা রূপ
দেইখে আইলাম তারে ত্ৰিভঙ্গ ভঙ্গিমা রূপ
  • Sub Title: দাঁড়ায় কদমতলে

দেইখে আইলাম তারে ত্ৰিভঙ্গ ভঙ্গিমা রূপ
দাঁড়ায় কদমতলে৷
মস্তকেতে মোহনচূড়া বামে হেলিয়া পড়ে-

গলায় শোভে ফুলমালা যেন বিদ্যুৎ জ্বলে৷
হাতে তার মোহনবাঁশি বাজে শ্ৰীরাধা বলে
পরণে তার নীল ধড়া দাঁড়াইয়াছে কদমতলে৷
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনি সকলে
আয়গো তোরা সবে মিলে দেখবে শ্যাম কদমতলে৷

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন