কেন রে বন্ধু
আমায় যাও ছাড়িয়া
জেনে তোমায় আপন
জীবন ও যৌবন
তোর হাতে দিলাম সঁপিয়া।।হস্ত দিয়া মাথায়
বলেছিলে আমায়
রাখিব তোমায়
আদর করিয়া
সেই কথা এখন
নাই তোমার স্মরণ
কাঁদালে আমায়
অবলা পাইয়া।।তোমায় দিয়া প্রাণ
হইয়াছি বেঈমান
কত অপমান
জগৎ জুড়িয়া
পাইয়া কার নারী
আমারে পাশরি
দেশান্তরী গেলে রে
হইয়া।।জানতাম যদি কৌশল
দিয়া প্রেমশিকল
হৃদয় পিঞ্জরে রাখিতাম
বন্ধ করিয়া
ধরে প্রেম আয়না
দেখিতাম নমুনা
প্রাণে প্রাণ রাখতাম
মিশাইয়া।।দেখে তোর ব্যবহার
যৌবনটা আমার
করলাম উপহার
আপন জানিয়া
পাইয়া কার যুক্তি
ভাঙিলে পিরিতি
দুর্বিন শাহর প্রতি
নির্দয় হইয়া।।
কেন রে বন্ধু
- Sub Title: আমায় যাও ছাড়িয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 28
বাউল গান এর নতুন প্রবন্ধ
আকাশ, তোমার কোন্ রূপে মন চিনতে পারে
- Sub Title: তাই ভাবি যে বারে বারে
মহাসন্ধির উপর ফেরে সে
- Sub Title: মন রে ফেরো সদাই যার তল্লাশে
জান গে নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা
- Sub Title: নূর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা
শ্ৰীগুরু গৌরাঙ্গা নদীয়ায় উদয়
- Sub Title: পরম দয়ালু সবল হৃদয়
যে জনা আছেরে সেই খুঁটো ধরে
- Sub Title: লাগবে না যাঁতার ঘিস
কিছু বলব ব’লে এসেছিলেম
- Sub Title: রইনু চেয়ে না ব’লে
শ্যাম, মুখে তব মধুর অধরমে হাস বিকশিত কায়
- Sub Title: কোন স্বপন অব দেখত মাধব কহবে কোন হমায়!
আমি জেনে শুনে তবু ভুলে আছি
- Sub Title: আমি যেতে চাই তব পথপানে ওহে কত বাধা পায় পায় হে
কৃষ্ণপ্রেমের পোড়াদহ
- Sub Title: কী দিয়ে জুড়াই বলো সখি
কারে শুধাব সে কথা কে বলবে আমায়
- Sub Title: পশুবধ করিলে কি খোদা খুশী হয়
কী বেদনা মোর জানো সে কি তুমি
- Sub Title: ওগো মিতা মোর অনেক দূরের মিতা
গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে
- Sub Title: সুধামাখা গুরু নামে ভবক্ষুধা যাবে দূরে ধু
বাংলা
English 
Comments