“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আরে ও সর্বহারার দল
আরে ও সর্বহারার দল
  • Sub Title: ভয় কিরে আর বন্দুক কামান

আরে ও সর্বহারার দল
ভয় কিরে আর বন্দুক কামান
একযোগে সব চল রে
সর্বহারার দল।।

ভাই রে ভাই
অর্ধহারে অনাহারে হয়েছি দুর্বল
দিনে দিনে ধনেমানে
হইলাম রসাতল রে।।

ভাই রে ভাই
যদি থাকি উপবাসী তবু বাই লাঙ্গল
দুঃখের উপরে দুঃখ
বন্যায় নেয় ফসল রে।।

ভাই রে ভাই
স্বার্থভোগী শোষকদলে করেছে কৌশল
আমাদের প্রাণে মেরে
তাদের চায় মঙ্গল রে।।

ভাই রে ভাই
ধর্মের ভাওতা দিয়া কত মাথায় ঢালে জল
শিকড় কাটা গাছে কি আর
ধরে কখন ফল রে।।

ভাই রে ভাই
ধনে হীন মানে হীন শক্তিতে দুর্বল
একতা বিনে আমদের
কী আছে সম্বল রে।।

ভাই রে ভাই
ভাঙো জালিমের শাসনশোষণ ভাঙো জালিমের বল
করিম বলে প্রতিজ্ঞা করো
দেশের হউক মঙ্গল রে।।

অগ্রন্থিত গান-১৪

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সই আমি বসে রৈলাম কার আশায়
সই আমি বসে রৈলাম কার আশায়

সই আমি বসে রৈলাম কার আশায়

  • Sub Title: কালার সনে পিরিত করি ঠেকলাম বিষম দায়
আর শুন শুন শুন মন দিয়া
আর শুন শুন শুন মন দিয়া

আর শুন শুন শুন মন দিয়া

  • Sub Title: কালায় প্ৰাণ নিল মুররী বাজাইয়া
মানুষ  লুকালো কোন শহরে
মানুষ লুকালো কোন শহরে

মানুষ লুকালো কোন শহরে

  • Sub Title: এবার মানুষ খুইজে পাইনা তারে
আমারেও করো মার্জনা
আমারেও করো মার্জনা

আমারেও করো মার্জনা

  • Sub Title: আমারেও দেহো নাথ অমৃতের কণা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন