নিশি পোহাইয়া গেল, বন্ধু এলোনা,
নিঠুর বন্ধু আমার দুঃখ বুঝে না।।আপন বলি যারে,
রয়েছি যার আশা ধরে,
পাগলিনী বলে মোরে সে ফিরে তো চাহে না।আসবে বলে প্রাণশশী,
হৃদ আসন সাজালেম বসি,
সুখ শয্যা হল বাসি, ফুলের বিছানা।বন্ধুর প্রেমে পেলেম কষ্ট,
অন্তে গরল মুখে মিষ্ট,
কষ্ট পেলে সে সন্তুষ্ট কাজে যায় জানা।বুঝতে নারি তার মর্ম,
ভাঙ্গন গড়ন তারই কর্ম,
আমার কর্ম সেবা ধর্ম সেবা ছাড়বনা।ভেবে রমেশ হতবুদ্ধি
একেতে নাই চিত্ত শুদ্ধি,
বিলম্বেতে কার্য সিদ্ধি, মনের ধারণা।
নিশি পোহাইয়া গেল
- Sub Title: নিঠুর বন্ধু আমার দুঃখ বুঝে না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
পহলে তো খানায়ে কাবা
- Sub Title: দরে মোর্শেদ কো ফের আব্ কাবায়ে কাবা ছমঝা
পিরিতের মানুষ যারা, আউলা-ঝাউলা হয় রে তারা
- Sub Title: হাসন রাজায় পিরিত করিয়া হইয়াছে বুদ্ধিহারা
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
- Sub Title: আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না
মিমের পর্দা উঠাইলে
- Sub Title: রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন
গুরুর বাক্য লও রে মন বিষয়টা মধুর
- Sub Title: নাম স্মরণে মিলবে ধ্যানে দীননাথ দয়ার ঠাকুর
সদা কেনে প্রেম প্রেম কর
- Sub Title: প্রেমের ছলনা কত দেখেছ এখন
শ্যামরূপ হেরিয়া গো প্ৰাণে মরি গো ঝুরিয়া
- Sub Title: কেনে আইলাম জলের ঘাটে নিষেধ না মানিয়া গো ধু
বাঁশিয়ে নিহল বকুল মান গো সখী
- Sub Title: সখী ঐ শুন গো শ্যামের বাঁশির গান
উদয় চৈতন্যচান্দ সুরধুনী তীরে
- Sub Title: ভাসাইল গৌরদেশ রাধাপ্রেমনীরে
প্রেমের সন্ধানে চল মন
- Sub Title: বিনা প্রেমে রীতি নীতি, তপ জপ অকারণ
কামনদীতে ডুব দিয়া
- Sub Title: মইর না রে পাগল মনা
বাংলা
English 