“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ত্রিবেণীয়ার গাঙে
ত্রিবেণীয়ার গাঙে
  • Sub Title: ভাঙা নাও বাইতে দিলে রঙ্গে

ত্রিবেণীয়ার গাঙে
ভাঙা নাও বাইতে দিলে রঙ্গে।।

ত্রিবেণীয়ার তিনটা বাঁক
কুম্ভীর থাকে ঝাঁকে ঝাঁক
মাঝিদের লাগাল পাইলে
এমনি ধরে ঠেঙ্গে।।

নদীর পারে কচু বন
সর্প থাকে সর্বক্ষণ
নৌকা, লইয়া যাও রে যদি
গলই যাবে ভেঙে।।

সেই নদীতে তিনটা নাল
কাছিম ভাসে পালে পাল
ডুবা ডুব লাই খেলিব
সে নদীর তরঙ্গে।।

নদীর নিচে অজগর
মানুষ খায় বরাবর
বাঁচতে পারে নামের রসুন
মেখে সারা অঙ্গে।।
দুর্বিন শাহ কয়, গুরুর কাছে
মহামন্ত্র কবজ আছে
সাপিনীরা মান্য করে
রাখে যারা অঙ্গে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি বাঁধি কোন মোহনা
আমি বাঁধি কোন মোহনা

আমি বাঁধি কোন মোহনা

  • Sub Title: আমার দেহনদীর বেগ গেলো না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন