তুই আমারে করলে দেশান্তরী গো রাইকিশোরী
তার সনে কার পিরিতি রইল খোদা গেল জাতি
আপ্ত জ্ঞাতি সব হইয়াছে বৈরি গো রাইকিশোরী।।বাড়াইলে ভালোবাসা আমায় দিয়াছিলে আশা
প্রেমসাগরে ভাসাইলাম তরি
জানি কার সঙ্গ পাইয়া আমার বুকে শেল মারিয়া
কোন পরানে রইয়াছে পাশরি গো রাইকিশোরী।।তোমার মন জানিয়া সরল মনপ্রাণ দিয়াছি সকল
কোন পরানে করিলে চাতুরি
নারীজাতির কঠিন হৃদয় দেখাইলে তার পরিচয়
সর্বস্ব ধন করে নিলে চুরি গো রাইকিশোরী।।মনপ্রাণ তোমারে দিয়া প্রাণশূন্য দেহ লইয়া
কতদিন থাকিব ধৈর্য ধরি
এই প্রতিফল তোমার প্রেমে কাছে বসে ডাকে যমে
এই দুর্বিন শাহ যাবে শ্মশানপুরী গো রাইকিশোরী।।
তুই আমারে করলে দেশান্তরী গো রাইকিশোরী
- Sub Title: তার সনে কার পিরিতি রইল খোদা গেল জাতি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 106
বাউল গান এর নতুন প্রবন্ধ
গৌর বলিয়ে ও নাগরী হৃদয় ফাটিয়ে যায়
- Sub Title: আজ দেখাও গো আমায়
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো
- Sub Title: ভুলিতে পারি না আমার কি জ্বালা হইল গো
তোমার মনে কী বাসনা
- Sub Title: তোমার প্রেমের বাণে আমার অঙ্গ যায় জ্বলিয়া
নূরছে আজব খেলে ভান্ডারী
- Sub Title: নূরছে আপনা বদন বানায়া নূরছে রোশনী জ্বলে
কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
- Sub Title: কর্তার ইচ্ছা কর্ম চলে
কংসের পিরিতে দিন গেলো সজনী লো
- Sub Title: কংসের পিরিতে দিন গেলো ধু
মিছা ভব মাঝে এসে
- Sub Title: নিজ রঙ্গে মুর্শিদ সঙ্গে খেল প্রেম খেলারে মন মনুরা
প্রেম করে হল একি যাতনা
- Sub Title: আমি মানুষ চিনে প্রেম করিলাম আশা পূর্ণ হলনা
এ জগতে ডাকে তোমায়
- Sub Title: কত ভাবে কত জনে
যদি দেখবে সে উজানি কল
- Sub Title: জোয়ার-ভাটা পারঘাটাতে
মুহাম্মদ কাণ্ডারী মেরে
- Sub Title: ভাঙ্গা নৌকাখানী মেরে কিনারে মেঁ লাগাইয়া
বাংলা
English 