“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: কোথাকারে আছ ভুলিয়া রে নির্দয়া সংসারে

নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
কোথাকারে আছ ভুলিয়া রে নির্দয়া সংসারে।।

প্রভু সত্য জগৎ মিথ্যা দিয়াছ প্রমাণ
বুঝিতে শক্তি নাই আমরা যে অজ্ঞান
মায়াবী ছলনায় ফেলেছ আমায়
সংসার যাতনায় ঘুরি কাদিয়া রে।।

ভাই বন্ধু পুত্র বলি আপন আপন
সময় পড়িলে কেউ উদ্ধারে না কখন
সংসার বিদেশে মিছা প্রবাসে
রঙ্গরসে দিন দিলাম কাটাইয়া রে।।

মরিবার সময় এলে কেহ নাহি চায়
কবে আমার মরণ হবে থাকি ভাবনায়
মরিয়া গেলে মিলিয়া সকলে
ধন-রত্ন টাকা-কড়ি নিবে বাটিয়া রে।।

এই ভেবে ভাই বন্ধু করে যে চাতুরি
মরিয়া গেলে শেষে করে মারামারি
বলে দুর্বিন শাহ লেগেছে নিশা
সংসারে ব্যবসা দেখিয়া রে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

আরে ও কৃষক মজুর ভাই

  • Sub Title: একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
আঞ্চলিক সঙ্গীত

মনে বাবলা পাতার কষ লেগেছে

  • Sub Title: উঠবে কী আর সাবানে
রাধারমণ দত্ত

আমার প্ৰেমময়ী রাধারে সুবল দেও আনিয়া

  • Sub Title: তুমি না আসিলে রাধা দিবে কে আনিয়া
মাইজভাণ্ডারী গান

কেবা তুমি কেবা আমি

  • Sub Title: ‘আমি’ নামে দীন দুঃখী, ‘তুমি’ নামে মহাশয়
মাইজভাণ্ডারী গান

আয় সাহে সাহাঁ মাওলায়ে জমাঁ

  • Sub Title: তুঝে ছোড়কে আব মই যাঁও কাঁহা
রাধারমণ দত্ত

গউর গউর গউর বলে আমার অঙ্গ যায় জ্বলিয়া

  • Sub Title: গৌরাচান্দের দেখা পাব নি
মাইজভাণ্ডারী গান

দেখ একি চমৎকার

  • Sub Title: প্রেমেরি পাশা খেলেন, গাউসে মাইজভাণ্ডার
রাধারমণ দত্ত

ও বাঁশিরে শ্যাম চান্দের বাঁশি

  • Sub Title: অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি তরল বাঁশের আগা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন