“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হরি বল রে অজ্ঞান মন
হরি বল রে অজ্ঞান মন
  • Sub Title: মনুষ্য দুর্লভ জনম গেলে নি আর পাওয়া যায়? ধু-

হরি বল রে অজ্ঞান মন, দিন যায় শুন মন বলি রে তোমায়
মনুষ্য দুর্লভ জনম গেলে নি আর পাওয়া যায়? ধু-
মন রে ভাইবন্ধু দারাসুত রং বাজারে রং তামাসায়

সঙ্গের সাখী কেউ হবে না যাইতে হবে একলায়৷
ভবপাড়ি দিতে পারো শ্ৰী গুরু কান্ডারী নায়
অনুকুল বাতাসে তরী লাগাইছে কিনারায়৷
চৈতন্য থাকিতে মন একবার ভাবো সে জনায়
সাকারেতে বিরাজিত আধারে আলোক দেখা যায়৷
ভাবিয়া রাধারমণ বলে কি করিলাম হায়রে হায়
না ভজিলাম গুরুর চরণ ঠেকলাম অকূল দরিয়ায়৷

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

দয়া করো দয়াল তোমার
দয়া করো দয়াল তোমার

দয়া করো দয়াল তোমার

  • Sub Title: কী দিয়া সেবিবে চরণ কাঙালে
নাম সাধন বিফল বরজোখ বিনে
নাম সাধন বিফল বরজোখ বিনে

নাম সাধন বিফল বরজোখ বিনে

  • Sub Title: এখানে সেখানে বরজোখ মূল ঠিকানা

পান খাইয়া ঠোঁট লাল করিলাম

  • Sub Title: বন্ধু ভাগ্য হইলো না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন