“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পাগল পাগল সবাই পাগল
পাগল পাগল সবাই পাগল

তবে কেন পাগল খোটা

পাগল পাগল সবাই পাগল
তবে কেন পাগল খোটা।।

দিল দরিয়ায় ডুব দিয়া দেখ
পাগল বিনে ভালো কেডা।।

কেহ ধনে কেহ মনে
কেউবা পাগল ভাবের টানে।।

কেউবা পাগল ঘরের কোনে
ভেবে বলে এইটা ওইটা।।

কেহ রূপে কেহ রসে
কেউবা পাগল ভালোবেসে।।

কেউবা পাগল কেঁদে হেসে
ঐ পাগলামির ঘনঘটা।।

ভেবে মনে এইডা ওইডা
পাগল বিনে ভালো কেডা।।

তন্ত্র মন্ত্র নাহি মানে তারা
লাগায় শুধু প্রেমের লেঠা।।

সবাই বলে পাগল পাগল
পাগলামী কি গাছেরি ফল।।

তুচ্ছ করি আসল নকল
সমান সকল তিতা মিঠা।।

যার হয়েছে আসল পাগল
পাবিনে আর নকল সাধন।।

কলের ব্যাকল ঘুরছে কেবল
কেঁদে যথা দিয়ে ফোঁটা।।

ধরতে গিয়ে ওই সে পাগল
মনমোহনের গেছে সকল।।

বাকি আছে গাছের বাকল
ছেলের হাতে খেতে গিটার।।

তবু যদি বাক্য ফলে
দয়া করে ঐ পাগলে।।

আর কি নিতে পাবি কালে
নইলে কেবল মাথা খোটা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখী, ভাবনা কাহারে বলে
সখী, ভাবনা কাহারে বলে

সখী, ভাবনা কাহারে বলে

  • Sub Title: তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা ভালোবাসা’-
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো

শ্যামরূপে নিয়ন হইরে নিল গো

  • Sub Title: ভুলিতে পারি না আমার কি জ্বালা হইল গো
আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো

আজি সাঁঝের যমুনায় গো

  • Sub Title: তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো
পাখি, তোর সুর ভুলিস নে
পাখি, তোর সুর ভুলিস নে

পাখি, তোর সুর ভুলিস নে

  • Sub Title: আমার প্রভাত হবে বৃথা জানিস কি তা
আরে ও সর্বহারার দল
আরে ও সর্বহারার দল

আরে ও সর্বহারার দল

  • Sub Title: ভয় কিরে আর বন্দুক কামান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন