“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: মনের কথা মন খুলিয়ে, বলতে পারি যারে

মানুষ পাব কারে, (অভাই) মানুষ পাব কারে।
মনের কথা মন খুলিয়ে, বলতে পারি যারে।

হস্ত পদ পরিপূর্ণ, আছে বটে চক্ষু কর্ণ,
হিংস্র জন্তু জগৎ ভরা, মানুষ আকারে।

আরবী ইংরেজি পড়া, পড়িয়ে শিক্ষিত যারা,
মুখে মধু হৃদয় পূর্ণ, হিংসা অহঙ্কারে।

কোরানে কয় গুরু ধর, আত্মা পরিচয় কর,
এই কাজেরী জন্য তোদের, সৃষ্টি এ সংসারে।

নামে ধর্ম গুরুর গুষ্ঠি, মিষ্টি মুখে বিষ বৃষ্টি,
করে বলে কাফের হ’বি, গেলে মাইজভাণ্ডারে।

আকারে শ্রীগুরু সাজি, দীক্ষা দানে কত পাজি,
পরেরে দেখায় পথ, নিজে অন্ধকারে।

ফাঁকা পর্দা ছিন্ন কর, মাইজভাণ্ডারীর পায়ে পড়,
করিম যাইবে যদি, ভব সিন্ধু পাড়ে।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওরে কঠিন পাষাণ মন
ওরে কঠিন পাষাণ মন

ওরে কঠিন পাষাণ মন

  • Sub Title: ঘরে বসি হরিনাম নিরবধি লইও
কবিয়াল রমেশ শীল

হত মূর্খ নষ্ট দেহ না চিনিলি

  • Sub Title: হস্ত পদ আছে মাত্র দিন কাটায় পশু আকারে
মাইজভাণ্ডারী গান

দয়াল মাওলা মাইজভাণ্ডারী মদন মোহন

  • Sub Title: দারুণ বিচ্ছেদের জ্বালা জ্বলিয়ে গেল তন মন
দুর্বিন শাহ

জগত জননী মাতা, ফাতেমা আমার

  • Sub Title: বিশ্ব দুলালী বেটি নবি মোস্তফার
রাধারমণ দত্ত

আমি রব না রব না গৃহে বন্ধু বিনে প্ৰাণ বাঁচে না

  • Sub Title: বন্ধু আমার চিকন কালা নয়নে লাইগাছে ভালা
রাধারমণ দত্ত

আমার দুই নয়নে ঝরে গো বারি

  • Sub Title: যার জন্য কান্দিয়া মরি
রাধারমণ দত্ত

আমি ডাকি বন্ধু বন্ধু

  • Sub Title: হায়রে মনো- তোমার মনে নাই ধু
রাধারমণ দত্ত

এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী

  • Sub Title: একবার যুগলবেশে দাঁড়াও এসে নিরাখি জুড়াই প্ৰাণী
মাইজভাণ্ডারী গান

যে চিনেছে প্রিয়া তোরে

  • Sub Title: ইষ্ট মিত্র ঘর বাড়ী সব ছাড়ে একাকার
দুর্বিন শাহ

গুণের ননদ লো- গুণের ননদ লো

  • Sub Title: তোর ভাই রইল বৈদেশে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন