ভাঙা তরী, নাই কাণ্ডারি রে
কান্দি ঘাটে বইয়া
উজান হাওয়া
কেমনে যাব বাইয়া রে।।দক্ষিণা বাতাসে
নদীর উঠিছে লহর
নিয়াশে পড়িল মারা
কত সওদাগর রে।।কূল নাই, কিনারা নাই
নাই রে নদীর তলা
সঙ্গী নাই মোর, নদীর পাড়ে
কান্দি সন্ধ্যাবেলা রে।।সঙ্গী ছয়জন, বড়ো কুজন
আমায় গেল ছাড়ি
ধন-রত্ন সব লুটে নিলো
মদনা চোরায় পাইয়া রে।।আকাশে মেঘেরই সাঁঝ
প্রাণ কান্দে ডরে
মাঝ রাইতে ডাকাইতের ভয়
ধরে কালো কুম্ভীরে।।দুর্বিন শার নাই ভরসা
দয়াল মুর্শিদ বিনে রে
বিপদে বাঁচাইতে পারে
তাহার নিজ গুণে রে।।
ভাঙা তরী, নাই কাণ্ডারি রে
- Sub Title: কান্দি ঘাটে বইয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 24
বাউল গান এর নতুন প্রবন্ধ
সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে
- Sub Title: আপনারে ফানা করে
আমার মনের বাসনা পূর্ণ হল না
- Sub Title: বাঞ্ছা ছিল যুগোল পদে
গৌরচান পরার অধীন বানাইলা আমারে
- Sub Title: সুরধনীর তোরে তীরে গৌরচান নৃত্য করে
মনের হল মতি মন্দ
- Sub Title: তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ
রঙ্গে রাঙ্গে আর কতদিন চালাইবায় তরণী বানাইয়া
- Sub Title: নাইয়া নৌকা লাগাও বন্ধের ঘাটে ধু
হিন্দু-মুসলিম ভাই
- Sub Title: সব সাজিয়া চলো
রাখে গো তোর প্ৰেমঋণে
- Sub Title: তোমার সুদ সহিতে শুধু করিব যদি প্ৰাণে বাঁচি
গো বিনোদিনী রাই শ্যামবন্ধু কার বাসরে তুমি
- Sub Title: আইবো করি কই আমারে রাখিলো লালসাই
বজাও রে মোহন বাঁশি
- Sub Title: সারা দিবসক বিরহদহনদুখ
ধরে আজাজিল সেজদা বাকি রেখে কোনখানে
- Sub Title: কর রে মন সেজদা, সেই জায়গা চিনে
মনমাঝি তোর মানবতরী
- Sub Title: ভবসাগরে ভেসে যায়
সুবল বলনা রে আমি কি করি এখন
- Sub Title: হরিয়া নিল মন ধু
বাংলা
English 
Comments