“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: বুকে পাষাণ বাঁন্ধিয়ে কান্দিয়ে কান্দিয়ে

আশার আশায়ে গেল এ জীবন, আশা পূর্ণ বুঝি হল না।
বুকে পাষাণ বাঁন্ধিয়ে কান্দিয়ে কান্দিয়ে,
জীবন গেল সে এলনা।।

শান-মান গেল মালধন গেল,
জন্মিতে প্রেমেরি ভাবনা।
ইষ্টতা ছুটিল মিত্র বৈরী হল,
কেহ মোর ভবে রৈলনা।।

কেমখাবি গাদি গেল ছঞ্জাবি তোষক গেল,
আর গেল ফুলেরি বিছানা।
সব চলি গেল কিছু না রহিল,
সে কেন আমারি হল না।।

বিচ্ছেদ যাতনা আর সহা যায় না,
এবে ঝম্প দিব যমুনা।
হাঙ্গর কুম্ভীরে খেয়ে যাবে আমারে,
কেন আমার মিলন হল না।।

না হলে মিলন অসার জীবন,
আশার ভবের জন্মনা।
নরক তুলন সংসার জীবন
না হলে প্রিয়ার মিলনা।।

মকবুলে বলয়ে আশার আশায়ে
প্রিয়ার বাসনা ছেড়না।
হৈওনা নিরাশা ছেড়না ভরসা,
মিলিবে একদিন মাওলানা।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

শেষ জামানায় তুমি পাকভাণ্ডারী

  • Sub Title: নিয়ে এসেছ পাতকি তরণে তরী, কে বুঝিবে বল মহিমা তোমার
দুর্বিন শাহ

জায়গা চিনে নামাজ পড়ো সন্ধানে

  • Sub Title: নামাজ বিনে মুক্তি নাই
রাধারমণ দত্ত

আর শুন শুন শুন মন দিয়া

  • Sub Title: কালায় প্ৰাণ নিল মুররী বাজাইয়া
শাহ আব্দুল করিম

শাহজালাল বাবার দোয়াতে

  • Sub Title: কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে
কবিয়াল রমেশ শীল

নিশি পোহাইয়া গেল

  • Sub Title: নিঠুর বন্ধু আমার দুঃখ বুঝে না
রাধারমণ দত্ত

ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন

  • Sub Title: কোন্ মানুষ ইন্দ্রের কোলে সে ধরে চতুর্দোলে
মাইজভাণ্ডারী গান

সদা কারে আপনাপন বল

  • Sub Title: ত্রিলক্ষ ভুবনে মাত্র আপনে আপন
হাসন রাজা

তুমি কে আর আমি বা কে, তাই তো আমি বুঝি না রে

  • Sub Title: এক বিনে দ্বিতীয় আমি অন্য কিছু দেখি না রে
দুর্বিন শাহ

ঠিক রাখিও নামাজ রোজা

  • Sub Title: খোদার হুকুম করো পালন
রাধারমণ দত্ত

গৌর আমার জাত মারিয়াছে

  • Sub Title: গৌর যার ঘরে যায় তার ঘরে খায়
রাধারমণ দত্ত

আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না

  • Sub Title: এগো সৎ পিরিতি হইতে পারে মাটির দেহা টিকবে না
রাধারমণ দত্ত

রাধার প্রেমসিন্ধু মাঝে রসে মাইজে কালাচান্দ

  • Sub Title: কামানুগা রসের গতি পঞ্চরতি ভেদ করিয়ে সাধন করা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন