মরণরে,
তুঁহুঁ মম শ্যাম সমান!
মেঘ বরণ তুঝ, মেঘ জটাজুট,রক্ত কমল কর, রক্ত অধর-পুট,
তাপ-বিমোচন করুণ কোর তব,
মৃত্যু অমৃত করে দান!
তুহু মম শ্যাম সমান।
মরণরে,
শ্যাম তোঁহারই নাম,
চির বিসরল যব্, নিরদয় মাধব
তুঁহুঁ ন ভইবি মোয় বাম!
আকুল রাধা রিঝ অতি জরজর,
ঝরই নয়ন দউ অনুখন ঝরঝর,
তুঁহুঁ মম মাধব, তুঁহুঁ মম দোসর,
তুঁহুঁ মম তাপ ঘুচাও,
মরণ তু আওরে আও।
ভুজ পাশে তব লম্ব সম্বোধয়ি,
আঁখিপাত মঝু আসব মোদয়ি,
কোর উপর তুঝ রোদয়ি রোদয়ি
নীদ ভরব সব দেহ।
তুঁহুঁ নহি বিসরবি, তুঁহুঁ নহি ছোড়বি
রাধা-হৃদয় তু কবহুঁ ন তোড়বি,
হিয়-হিয় রাখবি অনুদিন অনুখণ
অতুলন তোঁহার লেহ।
দূর সঙে তুঁহুঁ বাঁশি বজাওসি,
অনুখণ ডাকসি, অনুখণ ডাকসি
রাধা রাধা রাধা,
দিবস ফুরাওল, অবহুঁ ম যাওব,
বিরহ তাপ তব অবহুঁ ঘুচাওব,
কুঞ্জ-বাট পর অবহুঁ ম ধাওব
সব কছু টুটইব বাধা!
গগন সঘন অব, তিমির মগন ভব,
তড়িত চকিত অতি, ঘোর মেঘ রব,
শাল তাল তরু সভয় তবধ সব,
পন্থ বিজন অতি ঘোর,
একলি যাওব তুঝ অভিসারে,
যা’ক পিয়া তুঁহুঁ কি ভয় তাহারে,
ভয় বাধা সব অভয় মুরতি ধরি,
পন্থ দেখাওব মোর।
ভানু সিংহ কহে, “ছিয়ে ছিয়ে রাধা
চঞ্চল হৃদয় তোহারি,
মাধব পহু মম, প্রিয় স মরণসে
অব তুঁহুঁ দেখ বিচারি!”
মরণ রে, তুঁহু মম শ্যাম সমান
- Sub Title: তুঁহুঁ মম শ্যাম সমান!
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 26
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে
- Sub Title: প্রেমেরই তালা যায় না খোলা
কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ
- Sub Title: কার কুঞ্জেতে বসিয়া বন্ধু কার পুরাইলায় সাধ
আমার মন করে আকুল
- Sub Title: আমার প্রাণ করে আকুল
প্রলয়নাচন নাচলে যখন আপন ভুলে
- Sub Title: হে নটরাজ জটার বাঁধন পড়ল খুলে
তুমি কোন পথে এলে হে মায়াবী কবি
- Sub Title: বাজায়ে বাঁশের বাঁশরি
সখী কি করি উপায় যার লাগি বৈরাগী হইলাম
- Sub Title: তারে পাই কোথায়? ধু
যাঁরে প্রেমে বাধ্য করেছি
- Sub Title: তাঁরে কি আর আগলে রেখেছি
মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন
- Sub Title: মলিন বসন ছাড়ো সখী পরো আভরণ
তব দরগাতে, ভেজি মোনাজাতে
- Sub Title: হাজার দুরুদও সালাম
তোমার পাদপদ্মে মজিয়ে থাকি হরি
- Sub Title: আমি বাঞ্ছা করি তোমায় হেরি বংশীধারী কাল সোনা
প্ৰাণবন্ধু কালিয়া আজ তোমারে দিব না ছাড়িয়া
- Sub Title: ওরে বন্ধু রাখমু তোমায় হৃদয়ে তুলিয়া
ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
- Sub Title: নাই ভাবভক্তি আমি গুনাগার
বাংলা
English 
Comments