নবযৌবন আষাঢ় মাসে
প্রেমনদী নিয়রে ভাসে
দূর বিদেশে রইল শ্যাম
কালিয়া রে।।প্রাণসখি রে-
বৈশাখে সাধের নালিতা
বন্ধু বিনে লাগে তিতা
বুকে ব্যথা বাড়ে রইয়া
রইয়া জ্যৈষ্ঠ মাসে পাকে আম
কাঁঠাল আর মিষ্টি জাম
প্রাণসখি রে
কার মুখেতে দিব রাই তুলিয়া রে।।প্রাণসখি রে-
আষাঢ় মাসে নতুন জোয়ার
ডুবায় গাঙের দুটি পার
খেলব সাঁতার কারে সঙ্গে লইয়া
শ্রাবণ মাসে দুঃখ ভারী
আসে যায় কত নাইওরি
প্রাণসখি রে
আমি কান্দি আশার পথে চাইয়া।।প্রাণসখি রে-
ভাদ্র মাসে যৌবন জ্বালা
কেমনে সহিব অবলা
রাখি দুঃখ বুকে চাপা দিয়া
আশ্বিনে চন্দ্রিমা সনে
তারা হাসে নীল গগনে
প্রাণসখি রে
আমি রইলাম বন্ধুহারা হইয়া।।প্রাণসখি রে-
কার্তিক মাসে পড়ে ভাটা
গেল যৌবন রইল খুটা
রূপ-লাবণ্যে গেল ছাই পড়িয়া
অগ্রহায়ণে মনের সুখে
হাসি ফোটে সবার মুখে
প্রাণসখি রে
আমি কান্দি শূন্য শয্যা লইয়া।।প্রাণসখি রে-
পৌষ মাসে শীতের জ্বালা
গাছেতে পাকে কমলা
মদনজ্বালা জ্বলে রইয়া
রইয়ামাঘ মাসিয়া দারুণ শীতে
বন্ধু পাইলে আঁধার রাতে
প্রাণসখি রে
বুকের সাথে রাখিতাম জড়াইয়া।।প্রাণসখি রে-
আসিল বসন্ত ফাল্গুন
বুকে জ্বালা বাড়ে দ্বিগুণ
কোকিলার কুহু ডাক শুনিয়া
সনের শেষে চৈত্র মাসে
দুর্বিন শাহর বন্ধু বিদেশে
প্রাণসখি রে
শেষের খবর কারে যাব কইয়া।।
নবযৌবন আষাঢ় মাসে
- Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
যারে মরণ-দশায় ধরে
- Sub Title: সে যে শতবার ক’রে মরে
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ
- Sub Title: এ দয়া তোমার মনে রবে চিরদিন
যে পথে সাঁই চলে ফেরে
- Sub Title: তার খবর কে করে
নীরব রজনী দেখো মগ্ন জোছনায়
- Sub Title: ধীরে ধীরে অতি ধীরে অতি ধীরে গাও গো
চিঠি দিয়া শ্রীরাধিকায় পাঠাইছইন মোরে
- Sub Title: শোন শ্যাম গুণধাম নিতে রে তোমারে
হতে চাও হুজরের দাসী
- Sub Title: মনে গিল্লাত পোরা রাশি রাশি
অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে
- Sub Title: অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে
আর বন্ধু নি আমার
- Sub Title: রে নিদায়-পাষাণ বন্ধরে
বিনা মেঘে বরষে বারি
- Sub Title: শুদ্ধ রসিক হলে মর্ম
বন-হরিণীরে তব বাঁকা আঁখির
- Sub Title: ওগো শিকারী মেরো না তীর
মনের মানুষ অতি ধারে
- Sub Title: মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
বাংলা
English 
Comments