নবযৌবন কালবসন্ত
ঘরে নাই মোর প্রাণকান্ত
জীবন রাখিব কার আশায়।।শোন বলি গো প্রাণললিতা
আমি নারীর দুঃখের কথা
কত ব্যথা দিলো বন্ধুয়ায়
নবযৌবন দিলো দেখা
কেমনে রহিব একা
প্রাণের সখা রইল মথুরায়
নতুন যৌবনকালে
প্রাণবন্ধু না আসিলে
প্রাণ ত্যাজিব কাল যমুনায়।।কাল যৌবন হইল বৈরি
প্রেমাগুনে জ্বলে মরি
বল সখা করি কী উপায়
যে দেশে মোর বন্ধু আছে
যাও সখি বন্ধুয়ার কাছে
কইও খবর বন্ধের রাঙা পায়
বন্ধুরে করাইও স্মরণ
প্রেমজ্বালাতে হবে মরণ
পাই যে চরণ মরণ বেলায়।।মরণের আর নাই গো বাকি
প্রাণবন্ধু আনো দেখি
ওগো সখি ধরি তব পায়
আসিলে বৈদেশি নাগর
উঠাইয়া বুকের কাপড়
পোড়া দাগ দেখাইতাম নিরালায়
সর্বদুঃখ পাশরিয়া
থাকতাম চিরসুখী হইয়া
সাধ মিটাইতাম বলে দুর্বিন শায়।।
নবযৌবন কালবসন্ত
- Sub Title: ঘরে নাই মোর প্রাণকান্ত
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 91
বাউল গান এর নতুন প্রবন্ধ
আইলো নাগো প্ৰাণবন্ধু কালিয়া
- Sub Title: মুই অভাগী কলঙ্কের ভাগী হইনু কার লাগিয়া
খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান রে বন্ধু
- Sub Title: খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান ধু
ও মনা কিসেরই সংসার
- Sub Title: জাত-পাত সবই গেছে
ও নিদয়া হইয়াছ রে বন্ধু
- Sub Title: দয়া নাই তোর মনে
কেবা হরি নিলরে
- Sub Title: প্রেমের রসিক কানাই, মাইজভাণ্ডারী গাউসধন
অহে পাপী মন থাকিতে জীবন
- Sub Title: সমাধিতে মন, কর নিমগন
কে যাবে গো আয় গউর প্রেমের বাজারে
- Sub Title: প্ৰেমরসের দোকান খুইলে নিতাই ডাকে আয়
তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ
- Sub Title: প্রথম মিলন কালে ও বন্ধু গগনের চান্দ হস্তে দিল্লায় রে
কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী
- Sub Title: খিবা আশায় বসি রইলাম দিবস রজনী
শ্ৰীহরিনামের তরী পার করিবে গো
- Sub Title: মন রে তুই যাবি যদি নিতাইরা নায় ধু
আমি মরিমু পরানেরে ভাই, রাই বিনে
- Sub Title: রাই রাই বলিয়ারে সুবল সদায় উঠে মনে
আশেক মাশুকের প্রেমের এমনি নিশানা
- Sub Title: তার মরণ বাচন সমান কথা দিল দিওয়ানা
বাংলা
English 