নিষ্ঠুর বন্ধুয়া রে
পাষাণবান্দা হিয়া
কোন পরানে অবলারে
গিয়াছ ভুলিয়া রে।।প্রতিজ্ঞা করিয়াছিলে
মাথায় হস্ত দিয়া
এ জীবনে তুই আমারে
যাবে না ছাড়িয়া
কোন রমণীর সঙ্গ পাইয়া
রইয়াছ ভুলিয়া
একদিন কি পড়ে না মনে
যাইতে দেখিয়া রে।।আমি বা কোন দোষের দোষী
আমি তো জানি না
আমার মনে যে বাসনা
সকলই তোর জানা
তোমায় ছাড়া এ অভাগী
দাঁড়াব কার ধারে
আমার মনে যেই বাসনা
জানাব আর কারে রে।।যত দূরে যাও রে বন্ধু
তত দূরে দেখি
নয়নের জল কালি করে
তোমার নামটি লেখি
হৃদয় ছিড়ি পত্র লেখি
পাঠাব কার হাতে
দুর্বিন শাহর আপন বলতে
কেউ নাই আর জগতে রে।।
নিষ্ঠুর বন্ধুয়া রে
- Sub Title: পাষাণবান্দা হিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 21
বাউল গান এর নতুন প্রবন্ধ
চরণ পাই যেন অন্তিমকালে
- Sub Title: ফেলো না দূর অধম বলে
রূপের তুলনা রূপে
- Sub Title: ফণিমণি সৌদামিনী কি
ঐ যমুনায় ঢেউ দিলে বিন্দু উঠে একই সাথে
- Sub Title: বিন্দুর সাথে শ্ৰীনন্দের নন্দন সখী রে
ত্ৰাহিমাং শ্ৰীকৃষ্ণ চৈতন্য দয়ালু হে
- Sub Title: অকূল ভব সাগরে ডুবিয়া মরিলু হে
এসে পার করো হে দয়াল চাঁদ আমারে - ক্ষম অপরাধ
- Sub Title: ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে
ওরে পাষান মন রে জনমে হরির নাম ভোইল না
- Sub Title: ঐ হরির নাম লইলেরে শমনের ভয় আর রবে না
দয়াল তুমি রাহমান রাহিম
- Sub Title: দয়া করো ক্ষমা করো
ও আমি সদায় থাকি রিপুর মাঝে
- Sub Title: মন ভালো নায় বলুম করে
আমার মন বেবাগী ঘোড়া
- Sub Title: বাগ ফেরাতে পারিনে দিবারাতে
চিরকাল জল ছেঁচে আমার জল
- Sub Title: ছাড়ে না এ ভাঙ্গা নায়
মানুষ মানুষ সবাই বলে
- Sub Title: আছে কোন মানুষের বসত কোন দলে
শ্যামচাদ আমার মন নিল কাড়িয়া
- Sub Title: জলের ঘাটে গিয়েছিলাম জলের লাগিয়া
বাংলা
English 
Comments