“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: বসিয়া কদম্বতলে

নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্বতলে
বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়।।

বাঁশিতে কি মধুভরা
আমারে করিল সারা
আমি নারী গৃহে থাকা দায়।
কালার বাঁশি হলো বাম
বলে শুধু রাধা নাম
কুলবধু কুলমান মজায়।
বাঁশির সুরে অঙ্গ জ্বলে
ঘরের জল বাইরে ফেলে
মনে লয় যাব যমুনায়।।

শোন গো ললিতা সখি
বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রাণপাখি উড়ে যেতে চায়।
আমি নারী কুলবালা
কালার বাঁশি দিল জ্বালা
অঙ্গ কালা বন্ধুরও চিন্তায়।
কেউ যদি দরদি থাকো
বন্ধু এনে প্রাণটি রাখো
মনপ্রাণ সঁপিব রাঙা পায়।।

ভুবনমোহন সুরে
ভাটিয়াল নদী উজান ধরে
জ্বলে অনল আমার অন্তরায়।
মনে লয় সন্নাসী হইয়া
দেখিব তাল্লাশিয়া
কোন বনে বাঁশরি বাজায়।
নইলে কলসি বেন্দে গলে
ঝাঁপ দিব যমুনার জলে
প্রাণ ত্যাজিব বলে দুর্বিন শায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

মুর্শিদ তোমার নামের গুণে

  • Sub Title: অকূলে ধরলাম পাড়ি
রাধারমণ দত্ত

গৌরচান্দ বিনে আর করুণা পাথার

  • Sub Title: সংকীর্তন ছলে হরি হরি বলে প্রেমে জগৎ ভাসায় আপনি ডুইবে চি
রাধারমণ দত্ত

ধরিয়া ধরিয়া নেও আমারে গো প্ৰাণ সখী

  • Sub Title: চরণ চলে না গৃহে অবশ্য হইলাম নাকি
রাধারমণ দত্ত

কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু

  • Sub Title: কিনা দোষে তেজিলায় আমারে ধু
রাধারমণ দত্ত

প্ৰেম বিলাতে যাবে যদি মন

  • Sub Title: ত্বরিতে কর আরোহণ
দুর্বিন শাহ

ঘর বানাইলো রে মালিক মেস্তরি

  • Sub Title: ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি
দুর্বিন শাহ

প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে

  • Sub Title: প্রেমেরই তালা যায় না খোলা
দুর্বিন শাহ

আমার দীন দরদি মাঝি ভাই

  • Sub Title: আমায় পার করে দাও যাব সে পারে
মাইজভাণ্ডারী গান

আমার প্রাণ হরে যায়

  • Sub Title: মাইজভাণ্ডারী গুণ মণি মোহন বাঁশীর রায়
দুর্বিন শাহ

প্রেমরোগে পাইল

  • Sub Title: আমার দরদি নাই এ সংসারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন