আমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী
আমি করতে বিনা অরণ্যে ভ্রমণা
কোথায় পাব শ্যাম গুণমণি।।পাগলিনীর বেশে ঘুরি দেশ বিদেশে
হায় হুতাশে কাঁদে প্রাণী
দিলো না দেখা নিষ্ঠুর সখা
কাঁদছি একা বিনোদিনী।।নিদ্রাতে যখন দেখেছিলাম স্বপন
কাছেতে ছিল নীলমণি
জাগিয়া দেখি দিলো সে লুকি
কেঁদে কেঁদে পোহাই যামিনী।।পাইলে নিরালা ঘুচাইতাম জ্বালা
পরাইতাম গলে মালাখানি
দুর্বিন শার বাগান হইতেছে বিরান
এলো না ভ্রমর জেনে দুঃখিনী।।
আমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী
- Sub Title: আমি করতে বিনা অরণ্যে ভ্রমণা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 71
বাউল গান এর নতুন প্রবন্ধ
এই অকূলে আকুল না হলে
- Sub Title: অকুল থেকে কূলে গেলে কূল ছেড়ে দেয় কূলে আয়
সখী উপায় বল না পিরিতি বাড়াইয়া
- Sub Title: সাধে সাধে পিরিত করি এখন তারে পাই না
ওরে সুজন নাইয়া
- Sub Title: নীল যমুনায় কোথায় যাও রে বাইয়া
তোমহারী প্রেমেতে মজিয়ে বন্ধু
- Sub Title: কলঙ্ক হার পরিয়ে গলে জগমেঁ কলঙ্কিনী হোঁ
ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি
- Sub Title: আনিয়া প্রেমের বন্যা ভাসাইলায় অবনী
পিরিতের মানুষ যারা, আউলা-ঝাউলা হয় রে তারা
- Sub Title: হাসন রাজায় পিরিত করিয়া হইয়াছে বুদ্ধিহারা
ভব সমুদ্রে ঘুরে আমার
- Sub Title: মন ছুপানী পাপের মালে বোঝা কৈল্ল ভার
কামসাগরে অতি জোরে চলছে যৌবনধারা
- Sub Title: কর্মদোষে নতুন বয়সে হলেম স্বামী হারা
প্ৰাণ যায় যায় গো কালিয়ার বিচ্ছেদ জ্বালায়
- Sub Title: ডালে বইসে কালসৰ্পে দংশিল শ্ৰীরাধার গায়
তরুতলে বাঁশি কে বাজায় গো
- Sub Title: নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে
আমার বন্ধু জন্য জ্বলে মন
- Sub Title: কবে পাব বন্ধুর দরশন
আর কি আমার আছে গো বাকি
- Sub Title: চটকে প্ৰাণ আটকে রাইখে উড়িয়া গেছে প্ৰাণ পাখী
বাংলা
English 