বন্ধু বিনে একা ঘরে ভালো লাগে না
কার কাছে কই মনের দুঃখ কে আপনা।।ছোটবেলা প্রেম করিলাম আনন্দ মনে
যৌবনে ছাড়িয়া যাবে আগে কে জানে?
গেলে জোয়ানি
যৌবন ফুরাইয়া গেলে আর আসিবে নি
যৌবন জোয়ারের পানি গেলে ফিরে না।।মন কান্দে প্রাণ কান্দে বন্ধুয়া বিনে
শুইলে না ঘুম আসে দুই নয়নে
বসে কাঁদি নিরালা
মন-প্রাণ দিয়াছি যারে যায় না গো ভোলা
নারীর বিরহ জ্বালা সে জানে না।।প্রাণ থাকিতে আসে যদি আমার প্রাণধন
বুকে রাখিয়া তারে জুড়াব জীবন
বন্ধু না আসিলে
ঝাঁপ দিয়া মরিব আমি যমুনার জলে
পাগল আবদুল করিম বলে প্রাণে সহে না।।
বন্ধু বিনে একা ঘরে ভালো লাগে না
- Sub Title: কার কাছে কই মনের দুঃখ কে আপনা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
হা রে মন তোরে আর কী বলি
- Sub Title: পেয়ে ধন সে ধন হারালি
কে লো রূপসী কাঁখে নিয়া কলসি
- Sub Title: জলের ঘাটে কেন আইলে ধাইয়া লো
না ঘুচিলে মনের ময়লা
- Sub Title: সেই সত্যপথে না যায় চলা
ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে
- Sub Title: ডাকিতে এসেছি তাই চলো ত্বরা ক’রে
শ্যামের বাঁশিরে ঘরের বাহির করলে আমারে
- Sub Title: যে যন্ত্রণা বনে যাওয়া গৃহে থাকা না লয় মনে
আমি কী গান গাব যে ভেবে না পাই
- Sub Title: মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই
সোনার মানুষ ভাসছে রসে
- Sub Title: যে জেনেছে রসপন্থি সে
উবুদ করা নদী দেখলাম ভাই
- Sub Title: আসমানে তার তোলি
রেশমি চুড়ির তালে কৃষ্ণ-চূড়ার ডালে
- Sub Title: পিউ কাঁহা পিউ কাঁহা ডেকে ওঠে পাপিয়া
নবি আমার আশকেরই তরি, আহা মরি
- Sub Title: আউয়ালে ছিলেন আরশে
আমারে কি রাখবেন গুরু চরণদাসী
- Sub Title: ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি
বাংলা
English 
Comments