“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাগো, তোর নিষেধ মানব না
মাগো, তোর নিষেধ মানব না
  • Sub Title: হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি

মাগো, তোর নিষেধ মানব না
হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
এ বিশ্ব জুড়ি করব ভ্ৰমণা।।

মাগো, তোমায় বলে যাই ভারতী গোসাঁই
জগতে কেহ নাই তার তুলনা
সে যে নিত্য নিরঞ্জন দেখাইয়া রতন
ভুলাইল মন করে ছলনা।।

মাগো, তোমার নিমাই চান হইয়াছে পাষাণ
বুঝ দিলে আর বুঝ মানে না
যাব নিমের তলে যা আছে কপালে
কৃষ্ণপদ করব ধারণা।।

মাগো, ভিক্ষা মেগে খাব নগরে বেড়াব
হরিগুণ গাবো মনে বাসনা
বিষ্ণুপ্রিয়া নিয়া থাকো বসিয়া
কয় দুর্বিন শাহ নিমাইর আশা আর কইর না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা
ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা

ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা

  • Sub Title: শাক্ত-শৈব বুঝে, যেরূপে যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা
হরে কৃষ্ণ নাম জপ অবিরাম
হরে কৃষ্ণ নাম জপ অবিরাম

হরে কৃষ্ণ নাম জপ অবিরাম

  • Sub Title: নামে বিরাম দিও না হরিনামে বিরাম দিও না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন