“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
  • Sub Title: আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না

ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে
আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না।।
সুবলেরে বল বল সুবল সখা কত দিনে হবে দেখা, রাধার কথা বল রে গোপনে

আমি রাই আসিলে জিজ্ঞাসিবো না আসিলে সময় মত।।
সুবলরে না জানি রাই কি কারণে বিচ্ছেদ ভাবিয়া মনে
মান কইরাছে বিনা অপরাধে আমি রাই সুখেতে প্ৰাণ ত্যজিব
পারলাম না রাইর মান ভাঙ্গাতে।।
সুবলরে মনের দুঃখ মনে রইল সকল দুঃখ বরণ বর
সকল দুঃখ রইল রে অন্তরে৷
রাধারমণে কয় ওরে সুবল কাজ নাই আমার এ পিরিতের।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

হরে কৃষ্ণ রাম বলরে মন
হরে কৃষ্ণ রাম বলরে মন

হরে কৃষ্ণ রাম বলরে মন

  • Sub Title: হরি নামের সমান নাই অন্য ধন (ধু)

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন