“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

লোকে মন্দ বলে রে অবলা রাধারে
লোকে মন্দ বলে রে অবলা রাধারে
  • Sub Title: তোর পিরিতি আমারে করিল বাড়ি ছাড়া

লোকে মন্দ বলে রে অবলা রাধারে
তোর পিরিতি আমারে করিল বাড়ি ছাড়া।।

ও বন্ধু রে-
শিমুলের ফুল দেখতে ভালো, নাই তার তুলনা
গন্ধ নাই বলিয়া তাতে ভ্রমরা বসে না
মোর যৌবন ফুলের নমুনা, বানালো সেই ধারা রে।।

ও বন্ধু রে-
ঘর বান্ধিয়া মধু জমায় জঙ্গলার পোকে
মধু খাইয়া যায় উড়িয়া বসে না সেই চাকে
চাকের মতো তুই আমাকে, অন্তর করলে সারা রে।।

ও বন্ধু রে-
আকাশেতে উঠে চন্দ্র সঙ্গেতে তারা নিয়া
কত শোভা পায় রে তারারা আকাশ জুড়িয়া
আমি সেই চন্দ্র হারাইয়া, রইলাম একা তারা রে।।

ও বন্ধু রে-
পানি না থাকিলে কাজ কি ইন্দারা থাকিয়া
স্বামী হারা হলে নারী কি কাজ বাঁচিয়া
দুর্বিন শাহ সেই ভাব ধরিয়া, কবে যাবে মারা রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কুলের বৌ হয়ে মন আর কতদিন
কুলের বৌ হয়ে মন আর কতদিন

কুলের বৌ হয়ে মন আর কতদিন

  • Sub Title: ঘোমটা খুলে চল নারে যাই সাধ-বাজারে
আসরে আইসহে গউর হরি
আসরে আইসহে গউর হরি

আসরে আইসহে গউর হরি

  • Sub Title: তুমি তন্ত্র তুমি মন্ত্ৰ তুমি হৃদয় বিদারী
আগের বাহাদুরী এখন গেল কই
আগের বাহাদুরী এখন গেল কই

আগের বাহাদুরী এখন গেল কই

  • Sub Title: চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই
ও বন্ধু কঠিন-হৃদয় কালিয়া
ও বন্ধু কঠিন-হৃদয় কালিয়া

ও বন্ধু কঠিন-হৃদয় কালিয়া

  • Sub Title: প্ৰেম কইলাম তার মর্ম না জানিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন