“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কী দিব তুলনা
কী দিব তুলনা
  • Sub Title: জগতে মিলে না

কী দিব তুলনা
জগতে মিলে না
দেশ দরদি মহান হৃদয়
মুজিবুর রহমান।।

সাত কোটি মানুষের পক্ষে
নির্যাতন লইয়া বুকে
তবু আমাদের দুঃখে
কাঁদে যার প্রাণ
জেল-জুলুম-অত্যাচারে
হার মানিল যাহার ধারে
বঙ্গমাতার শ্রেষ্ঠতম
সেরা বীর সন্তান।।

ষড়যন্ত্র মামলায়
দেখেছেন সবাই
প্রাণ বিসর্জন দেওয়া
তিনি করেন তুচ্ছজ্ঞান
বুঝে নিলো বঙ্গবাসী
মহান নেতার হবে ফাঁসি
ধরা পড়ে সর্বনাশী
মূলে আইয়ুব খান।।

বাঙালিরা দলে দলে
বজ্র কণ্ঠে আওয়াজ তুলে
জেলের তালা দিলো খুলে
পাইলেন পরিত্রাণ
ছয় দফারই দাবি দিয়া
নির্বাচন আনিয়া
ন্যায্য দাবি আদায় করতে
হইলেন আগুয়ান।।

আইয়ুব সরকারের আমলে
কতই না কল কৌশলে
বড়ো পদগুলা করেছিল দান
ন্যায় পরায়ণ সত্যবাদী
ইজাদার নীতি দেশ দরদি
লোভ লালসায় অটল রইল
যাহারই ঈমান।।

এমন উদার মহান নেতা
অন্তরে যার দেশের ব্যথা
ভুলব না তাঁর কল্যাণের কথা
বলে পাগল এ দুর্বিন শাহ
পূর্ণ হউক বাঙালির আশা
ঘরে ঘরে রব উঠুক
আজ ছয় দফারই গান।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোমার বাস কোথা যে, পথিক ওগো
তোমার বাস কোথা যে, পথিক ওগো

তোমার বাস কোথা যে, পথিক ওগো

  • Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে
চিরদিন জল সেঁচে আর
চিরদিন জল সেঁচে আর

চিরদিন জল সেঁচে আর

  • Sub Title: জল মানে না এই ভাঙ্গা নায়
বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি
বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি

বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি

  • Sub Title: সবে যায় যমুনার ঘাটে শ্যামচন্দে বাজায় বাঁশি
ওরে, যেতে হবে, আর দেরি নাই
ওরে, যেতে হবে, আর দেরি নাই

ওরে, যেতে হবে, আর দেরি নাই

  • Sub Title: পিছিয়ে পড়ে রবি কত সঙ্গীরা যে গেল সবাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন