“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কী সুখ পাইলে আমারে ভুলিয়া
কী সুখ পাইলে আমারে ভুলিয়া
  • Sub Title: বন্ধু বিনোদিয়া

কী সুখ পাইলে আমারে ভুলিয়া
বন্ধু বিনোদিয়া
কী সুখ পাইলে আমারে ভুলিয়া।।

বন্ধু রে-
নতুন বয়সের কালে
নতুন পিরিত বাড়াইলে
নতুন কথা আমায় গেলে কইয়া
নতুন আশা পুরান হলো রে
ও বন্ধু, পন্থপানে চাইয়া।।

বন্ধু রে-
নতুন যৌবন দেখা দিলো
নতুন বসন্ত আইল
নতুন কোকিল ডাকে ডালে বইয়া
নতুন ফুলের নতুন মালা রে
ও বন্ধু, কার গলে যাব দিয়া।।

বন্ধু রে-
নতুন বাঁশি হাতে লইয়া
নিত্য বৃন্দাবনে যাইয়া
নতুন সুরে ডাকো নাম ধরিয়া
নতুন সুরে নতুন জ্বালা রে
ও বন্ধু, নতুন গান শুনিয়া।।

বন্ধু রে-
নতুন কলসি গলায় লইয়া
নতুনও যমুনায় যাইয়া
নতুন জলে মরিব ডুবিয়া
দুর্বিন শাহ কয় আমি মরলে রে
ও বন্ধু নতুন সুখ যাবে পাইয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যে যাবি আজ গৌরপ্রেমের হাটে
যে যাবি আজ গৌরপ্রেমের হাটে

যে যাবি আজ গৌরপ্রেমের হাটে

  • Sub Title: তোরা আয় না মনে হয়ে খাঁটি ধাক্কায় যেন যাস্‍ নে চটে ফেটে
গহির নীদমে
গহির নীদমে

গহির নীদমে

  • Sub Title: অধরে বিকশত হাস
বলি রে মানুষ মানুষ এই জগতে
বলি রে মানুষ মানুষ এই জগতে

বলি রে মানুষ মানুষ এই জগতে

  • Sub Title: কী বস্তু কেমন আকার পাই নে দেখিতে
চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী
চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী

চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী

  • Sub Title: কও গো চন্দ্ৰা সত্য করি রাধার বন্ধু রহিল কোথায়
মিলন-গান
মিলন-গান

মিলন-গান

  • Sub Title: (সেদিন) দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন