“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই
ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই
  • Sub Title: তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে

ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই
তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে
দেশের জন্য প্রাণ ভাই রে করে দাও কোরবান
শান্তির বাতাস নি দেশে আসে রে।।

জালিম ও দুশমন করিয়া শোষণ
দুর্নীতি এনেছে এই দেশে
দেশেরও মা বোন ঐ কাঁদিতেছে শোন
শত্রু দোতালায় বসে হাসে রে।।

প্রাণ বাঁচাবার দায় এক মুঠ অন্ন ভিক্ষা চায়
দ্বারে দ্বারে ঘুরে কাঙাল বেশে
ছিড়া বসন গায় ভাই রে সম্মান ঢাকা দায়
কত দুধের শিশু মরে উপবাসে রে।।

হিন্দু-মুসলমান আমরা এক মায়ের সন্তান
কেন বা মরিব বিদ্বেষে
এক হয়ে দাঁড়াও সবাই দেশের শান্তি চাও
আশা তরী নি মোদের ভাসে রে।।

যাদের আছে বুদ্ধি বল তারা করিয়া কৌশল
দিনে দিনে সব নিয়েছে চুষে
ওরে সর্বস্বহারা একবার জাগ রে তোরা
পড়েছ কালের করালগ্রাসে রে।।

আবদুল করিম কয় কারে কর ভয়
জেগে উঠ না কেন রোষে
সোনার পাকিস্তান হয়েছে শ্মশান
জুলুম শোষণ আর ঘুষে রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার

সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার

  • Sub Title: মায়ানদী ছয়জন বাদি সে ঘাটে ত্রিবেণির বাজার
বাঁশি কোন বনে বাজায়
বাঁশি কোন বনে বাজায়

বাঁশি কোন বনে বাজায়

  • Sub Title: সূচীপত্রে থাকলেও গ্রন্থের ভেতরে গানটি নেই
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

  • Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান্ রে সবাই টান্
হায় গৌরচান্দ গো গেলো কুলমান
হায় গৌরচান্দ গো গেলো কুলমান

হায় গৌরচান্দ গো গেলো কুলমান

  • Sub Title: জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধনী গো
পাগলিনী, তোর লাগি
পাগলিনী, তোর লাগি

পাগলিনী, তোর লাগি

  • Sub Title: কোথায় রাখিব তোরে খুঁজে না পাই ভূমণ্ডল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন