“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাহমানুর রাহিম তুমি, ছামিউন বাছির
রাহমানুর রাহিম তুমি, ছামিউন বাছির
  • Sub Title: মাফ করো হে গুনাহ-খাতা আছি নতশির

রাহমানুর রাহিম তুমি, ছামিউন বাছির।
মাফ করো হে গুনাহ-খাতা, আছি নতশির।।

আছমাউল হুছনা তেরা, নিরানব্বই নাম
যে নামে যে ডাকে, তার পুরে মনস্কাম।
তুমি সৃষ্টির আঁধার, সাত্তার গাফফার

তুমি জলিল জব্বার, তব মহিমা অপার
নিজ গুণে করো ক্ষমা, এলাহি কাদির।।

পাহাড় ভাঙিয়া পারো, করিতে সাগর
জুলমাত কবরে পারো, বসাইতে শহর।
ভবলীলার অন্ত নাই, সৃষ্টি করে রাখো মারো
খাওয়াইলে খাই, তোমায় দেখিতে না পাই
এই ভবে পাঠাইলা মোরে, রাহি মুসাফির।।

তাপস প্রভুর, যারা করে সাধনা
তোমাকে পাইতে সবার মনে বাসনা।
জ্ঞান শক্তি নাই মোর, আমি কি লইতে পারি
তোমারই খবর, তুমি ধ্যানের অগোচর
ক্ষমা পাইতে এ দুর্বিন শাহ, হুজুরে হাজির।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমরা বসব তোমার সনে
আমরা বসব তোমার সনে

আমরা বসব তোমার সনে

  • Sub Title: তোমার শরিক হব রাজার রাজা
আমি ডাকি কাতরে প্রাণ
আমি ডাকি কাতরে প্রাণ

আমি ডাকি কাতরে প্রাণ

  • Sub Title: আইস রে কাঙালের সখা হৃদয় মন্দিরে
আর বন্ধু নি আমার
আর বন্ধু নি আমার

আর বন্ধু নি আমার

  • Sub Title: রে নিদায়-পাষাণ বন্ধরে
বসে ভাবিছ কি রে মন মনবেপারী
বসে ভাবিছ কি রে মন মনবেপারী

বসে ভাবিছ কি রে মন মনবেপারী

  • Sub Title: সামাল সামাল ডুবল তরী আরো সামাল সামাল
যাওয়া-আসারই এই কি খেলা
যাওয়া-আসারই এই কি খেলা

যাওয়া-আসারই এই কি খেলা

  • Sub Title: খেলিলে হে হৃদিরাজা সারা বেলা
আলিমুল গাইব খোদা
আলিমুল গাইব খোদা

আলিমুল গাইব খোদা

  • Sub Title: সাফিউল মজনুবী দয়াল নবি
শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি
শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি

শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি

  • Sub Title: কাঁচাসোনা গোরাচনা রে আরো অ গৌর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন