দেশে যাইবার সাড়া হলো
মনে লাগে ভয়
হাড্ডি-চামড়া সার হইয়াছে
লাঠি দিয়া চলতে হয়।।কিছু নাই আমার
জগৎ-মাজার
দুটি চোখ মুজিলে
দেখি দুনিয়া আঁধার স্ত্রী-পুত্র-ধন
কেহ নয় আপন
অসময় পড়িলে ভবে
কেহ সঙ্গের সাথী নয়।।মুখে নাই রুচি
কী খাইয়া বাঁচি
দাঁত পড়িল
চুল পাকিল
আর কয়দিন আছি
আপন স্ত্রী সে হইল বৈরি
আমাকে দুর্বল দেখিয়া
অন্য স্বামী ধরতে কয়।।ছেলে কয়, বুড়া তুই
নষ্টের গোঁড়া
বসে বসে খেতে চাও
আমি হই সারা
আমি হলাম সিয়ানা
আমায় বিয়া করায় না
বুড়াকালে স্ত্রী নিয়া
একা গৃহ শুইয়া রয়।।আপন মোদের ভাই
তারে খাওয়াই আর পরাই
অতি যত্ন করে সদাই
কাছে রাখতে চাই
ভাই বলে দাদা
ভাগ করো আধা
আমাকে দেখতে পারো না
আলাদা হইবার মনে লয়।।সব হইয়াছে পর
গায়ে নিত্য আসে জ্বর
অগ্নি মন্দ ক্ষুধা
বন্ধ দেহ ঝরঝর
দেহ হলো নাশ
উঠে নানান জাতের কাশ
দুর্বিন শাহ কয় এত জ্বালা
আর কত অন্তরে সয়।।
দেশে যাইবার সাড়া হলো
- Sub Title: মনে লাগে ভয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 30
বাউল গান এর নতুন প্রবন্ধ
তওবা করো বারেবার
- Sub Title: পড়ো দুরুদ আস্তাগফার
যাবে নি গো এগো সখী ধীর সমীর বনে
- Sub Title: মনে করি প্রাণের হরি যমুনা পুলিনে
নীল সাগরের ধারে ধারে, যাও কে নৌকা বাইয়া
- Sub Title: ও মন মাঝি রে-
চার রঙে ফুল ফুটিয়াছে
- Sub Title: কুরেশের বাগিচাতে
এ বিশ্ববাসী পাপতাপনাশী
- Sub Title: পারের তরণী নবিজি আমার
ইচ্ছে! ইচ্ছে
- Sub Title: সেই তো ভাঙছে সেই তো গড়ছে
ওই মহামানব আসে
- Sub Title: দিকে দিকে রোমাঞ্চ লাগে
স্বরূপ তার কে জানে, তিনি অনন্ত মঙ্গল
- Sub Title: অযুত জগত মগন সেই মহাসমুদ্রে
আপনার আপন খবর নাই
- Sub Title: গগনের চাঁদ ধরব বলে
পাবি রে মন স্বরূপের দ্বারে
- Sub Title: খুঁজে দেখ না রে মন বরজখ পরে নেহার করে
নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
- Sub Title: ভিক্ষার কারণে গেলা জননীর নিকট
বাঁশি বাজল বিপিনে
- Sub Title: এগো কেনে বিপিনে বাজায় বাঁশি বসিয়ে নিরলে
বাংলা
English 
Comments