ধরিয়া কাসেমের গলে
সখিনা কাঁদিয়া বলে
তোমায় রণে যাইতে দিব না রে।।পাগল মন রে-
বুঝি বাম হলো বিধাতা
অন্তরে কি নাই মমতা
দিলে ব্যথা সহিতে পারি না রে
বিয়ার দিন সখিনা বাড়ি
দুঃখ কি সহিতে পারি
পাগল মন রে
কপালে কি এতই লাঞ্ছনা রে।।পাগল মন রে-
লড়িবারে গেল যারা
সকলই পড়িল মারা
ফিরে তারা কেউ তো আর এলো না রে
দুধের শিশু আসগর ছিল
তির মেরে শহিদ করিল
পাগল মন রে
শিশু বলে দয়া তো হইল না রে।।পাগল মন রে-
কাশেমে কয় ও সখিনা
আমারে বারণ করো না
নিষেধ বাধা মানিতে পারি না রে
কারবালা সমরে যাব
ফুরাতের কূল উদ্ধারিব
পাগল মন রে
জগতে রাখিব এ ঘোষণা রে।।পাগল মন রে-
তোমায় রেখে গেলাম একা
হাসরের দিন হবে দেখা
বিদায় বেলা রহিল বাসনা
এই বলিয়া রণে গেল
কাশেম আলি শহিদ হইল
পাগল মন রে
দুর্বিন শাহ কয় খোদার কী কারখানা রে।।
ধরিয়া কাসেমের গলে
- Sub Title: সখিনা কাঁদিয়া বলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 30
বাউল গান এর নতুন প্রবন্ধ
খেলছে মানুষ নীরে ক্ষীরে
- Sub Title: আপন আপন ঘর
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
- Sub Title: সে কি অমনি হবে
তোমরা যা বল তাই বলো, আমার লাগে না মনে
- Sub Title: আমার যায় বেলা বয়ে যায় বেলা কেমন বিনা কারণে
ঘরের মধ্যে ঘর বেঁধেছেন
- Sub Title: মন মতো মনোহরা
ও আমার প্রাণকৃষ্ণ কাঁই গো বল গো আমারে
- Sub Title: ও আমি কৃষ্ণ সেবায় দেহ দিতাম কারে
মন এখনো সাধ আছে
- Sub Title: আল ঠেলা বলে
কী দিয়া শোধিতাম প্ৰেমঋণ গো
- Sub Title: রাই আমার সেধন নাই
জানি মন প্রেমের প্রেমী কাজে গেলে
- Sub Title: পুরুষ প্রকৃতি স্বভাব থাকতে কি
হৃদয় মোর কোমল অতি
- Sub Title: লাগিলে আলো শরমে ভয়ে মরিয়া যাই মরমে
জান গে যা গুরু দ্বারে জ্ঞান-উপাসনা
- Sub Title: কোন মানুষের কেমন কৃতি
প্রিয়া গেছে কবে পরদেশ
- Sub Title: পিউ কাহাঁ ডাকে পাপিয়া
বাংলা
English 
Comments