“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: জ্ঞান নয়নে দৃষ্টি কর হৃদয় মাঝারে

তোর খোদা তোর সঙ্গে আছে চিনে লও তারে,
জ্ঞান নয়নে দৃষ্টি কর হৃদয় মাঝারে।

আগে শিখ পীরের যতন,
পীর অছিলায় পাবি চেতন,
দেখবিরে অমূল্য রতন, নিজের ভিতরে।

নিরাকারে আকারে ধরি,
দেখা দিল মাইজভাণ্ডারী,
রূহানি প্রেম প্রচার করি, পাপী উদ্ধারে।

কীট পতঙ্গ গাছে মাছে,
ভুবনে যা যত আছে,
এক ভাণ্ডারী খেলিতেছে, সকলের ঘরে।

কুকুর বিড়াল বাচ্চা হলে,
চোখ ফুটে তার কয়দিন গেলে,
মানুষ বাচ্চার চোখ না খোলে, দুঃখ বুঝাই কারে।

বিশ্ব রাজ্যে একজন রাজা,
যার গুণে এই জগত তাজা,
রমেশ কয় সে মারে মজা যে বুঝতে পারে।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

সরলা গো, কার লাগিয়া কী করিলাম

  • Sub Title: আপনার ধন হারাইয়া ধনের কাঙাল সাজিলাম
হাসন রাজা

আমি তুর কাঙ্গালিনী এগো মনমোহিনী

  • Sub Title: তুমি বিনে যত দেখি সকলই ফানী
মাইজভাণ্ডারী গান

আঁখি বাণে হানি প্রাণে নয়ন বাঁকায়

  • Sub Title: মৃদু হাসি ফুঁকি বাঁশি মজাল আমায়
রাধারমণ দত্ত

প্ৰেম পবন লাগলো যাহার গায়

  • Sub Title: কেবল বলে হায় রে হায় ধু
মাইজভাণ্ডারী গান

নিষেধীয় বৃক্ষ এক ছিল স্বর্গ

  • Sub Title: জ্ঞান তরু বলে তাহে মহাগুণীগণে
দুর্বিন শাহ

শ্যাম যদি হইত পোষা পাখি, প্রাণসখি

  • Sub Title: শ্যাম যদি হইত পোষা পাখি
সোনার বাংলার ঘরে ঘরে
সোনার বাংলার ঘরে ঘরে

সোনার বাংলার ঘরে ঘরে

  • Sub Title: সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া
রাধারমণ দত্ত

দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি

  • Sub Title: বিপুলায় শ্যামকে দেখে খৈ বরিষণ করি
শাহ আব্দুল করিম

কে যাও রে সোনার মদিনায়

  • Sub Title: কই বিনয় করিয়া কাঙাল জানিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন